শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন

ডিএমপিতে মাদক ক্রয়-বিক্রয় ও সেবনের দায়ে গ্রেফতার-১৯

  • Update Time : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ৪৫১ Time View

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ১৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ২৫০ পিস ইয়াবা, ৬ গ্রাম হেরোইন, ২০ বোতল বিদেশি মদ, ২০ লিটার দেশি মদ ও ২ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
ডিএমপির নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
ডিএমপির মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগে থেকে এ বিষয়ে নিশ্চিত করেছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৫টি মামলা রুজু হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews