শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ অপরাহ্ন

ডিএমপিতে নাশকতাকারীকে আটক করায় পুরস্কৃত করলেন-কমিশনার হাবিবুর রহমান

  • Update Time : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
  • ৪৭৪ Time View

বিএনপির চলমান হরতাল-অবরোধ কর্মসূচীতে নাশকতাকারীকে আটক করায় ট্রাফিক-মোহাম্মদপুর জোনের টিআই সরিফুল ইসলামকে পুরস্কৃত করেছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার)।
আজ শনিবার সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সে টিআই সরিফুল ইসলাম (প্রশাসন) কে পুরস্কার তুলে দেন ডিএমপি কমিশনার। এসময় কমিশনার তার সাহসিকতার প্রশংসা করেন এবং ট্রাফিক-তেজগাঁও বিভাগের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
পুরস্কার প্রদানকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ মুনিবুর রহমান এবং ট্রাফিক তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মোস্তাক আহমেদ উপস্থিত ছিলেন।
ট্রাফিক-তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মোস্তাক আহমেদ ডিএমপি নিউজকে জানান, প্রতিদিনের মতো গত ১৯ নভেম্বর সকাল সাড়ে ছয়টার দিকে ট্রাফিক-মোহাম্মদপুর জোনের টিআই (প্রশাসন) সরিফুল ইসলাম জোন এলাকা পরিদর্শনে বের হোন। পরিদর্শনকালে বেড়িবাঁধের মোহাম্মদীয়া হাউজিং লিমিটেডের মূল ফটকের সামনে সকাল সাতটার দিকে টায় ৮-১০ জন অজ্ঞাত ব্যক্তি “হরতাল হরতাল” শ্লোগানে নাশকতার উদ্দেশ্যে একটি পরিবহন বাসের দিকে উত্তেজিত অবস্থায় অগ্রসর হতে দেখেন। তৎক্ষণাৎ টিআই সরিফুল ইসলাম সাহসিকতার সাথে দ্রুততম সময়ে আশপাশের ৩-৪ জনের সহযোগিতায় নাশকতা ঘটানোর পূর্বেই দুর্বৃত্তদের ধাওয়া করেন এবং একজনকে হাতে নাতে আটক করেন। যাকে পরবর্তী সময়ে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়। তার এই সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ডিএমপি কমিশনার তাকে পুরস্কৃত করেন।
প্রসঙ্গত, ইতোপূর্বে আসাদগেট এলাকায় পরিবহন বাসে অগ্নিসংযোগ করে পলায়নরত একজন নাশকতাকারীকে হাতে নাতে আটক করায় ট্রাফিক-মোহাম্মদপুর জোনের সার্জেন্ট পলাশ কুমার রায় ও টিএসআই আতাবুলকে গত ২৩ নভেম্বর পুরস্কৃত করেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews