শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন

ডিএমপিতে ডিজিটাল ওয়্যারলেস সিস্টেমের উদ্বোধন করলেন- কমিশনার

  • Update Time : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ৬৫০ Time View

আজ বৃহস্পতিবার বিকেলে ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে হতে আব্দুল গনি রোডের ডিএমপি কন্ট্রোল রুমের সাথে কথা বলে তিনি এ ডিজিটাল ওয়্যারলেস সিস্টেমের শুভ উদ্বোধন করেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের তথ্য সেবা উন্নতিকরণ ও নিরাপত্তা ব্যবস্থা সুদৃঢ় করতে ওয়্যারলেস অপারেটিং সিস্টেম অ্যানালগ হতে ডিজিটাল সিস্টেমের শুভ উদ্বোধন করেছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, বিপিএম(বার), পিপিএম(বার)।
উদ্বোধনকালে ডিএমপি কমিশনার বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশে কিছু বেতারযন্ত্র অ্যানালগ ও কিছু বেতারযন্ত্র ডিজিটাল ছিলো। অ্যানালগ থাকার কারণে কিছু তথ্য অন্য কারোর হাতে চলে যেতো। বিষয়টি নজরে এলে বিশেষজ্ঞদের সমন্বয়ে কমিটি গঠন করা হয়।
কমিশনার বলেন, এখন থেকে সকল বেতারযন্ত্র ডিজিটাল হওয়ার কারণে এই সিস্টেমে কেউ ইন্টারসেকশন করতে পারবে না। কোন সেট ব্যবহারকারী বা কোন কর্মকর্তা এই সেটের মাধ্যমে তথ্য ফাঁস করলে তা এই সিস্টেমে ধরা পড়ে যাবে।
ওয়ারলেস ব্যবহারকারী ও সকল কর্মকর্তাকে সচেষ্টভাবে এ প্রযুক্তি ব্যবহার করার নির্দেশ দেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।
উদ্বোধন অনুষ্ঠানে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার বিপিএম-বার; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খঃ মহিদ উদ্দিন বিপিএম-বার; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ মুনিবুর রহমান, সহ সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews