শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ অপরাহ্ন

ট্রাফিক আইন লঙ্ঘনে রাজধানীতে ডিএমপির ১ হাজার ৮১৮ মামলা

  • Update Time : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ১৬ Time View

অভিযানে ৬৩৯ গাড়ি ডাম্পিং ও ৩১২টি রেকার

ঢাকা, ১৩ আগস্ট ২০২৬: রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করে ১ হাজার ৮১৮টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

বুধবার (১২ আগস্ট) রাজধানীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ট্রাফিক আইন অমান্যকারী বিভিন্ন ধরনের যানবাহনের বিরুদ্ধে মামলা করার পাশাপাশি ৬৩৯টি গাড়ি ডাম্পিং এবং ৩১২টি গাড়ি রেকার করা হয়।

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, ট্রাফিক-রমনা বিভাগে ৮টি বাস, ১টি ট্রাক, ৮টি কাভার্ডভ্যান, ১০টি সিএনজি ও ৪০টি মোটরসাইকেলসহ মোট ১৪৫টি মামলা করা হয়েছে।

ট্রাফিক-লালবাগ বিভাগে ১২টি বাস, ৭টি ট্রাক, ২টি কাভার্ডভ্যান, ১৯টি সিএনজি ও ৯৫টি মোটরসাইকেলসহ মোট ১৭২টি মামলা করা হয়।

এছাড়া ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৪টি বাস, ২টি ট্রাক, ১৯টি কাভার্ডভ্যান, ৪৯টি সিএনজি ও ১৪৭টি মোটরসাইকেলসহ মোট ২৭৬টি মামলা করা হয়েছে।

ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৭টি বাস, ২১টি ট্রাক, ১৫টি কাভার্ডভ্যান, ১১টি সিএনজি ও ৪০টি মোটরসাইকেলসহ মোট ১৮০টি মামলা করা হয়।

অন্যদিকে, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৩টি বাস, ৬টি ট্রাক, ৮টি কাভার্ডভ্যান, ২২টি সিএনজি ও ৮৪টি মোটরসাইকেলসহ মোট ১৯৮টি মামলা হয়েছে।

সবচেয়ে বেশি ৪০৪টি মামলা হয়েছে ট্রাফিক-মিরপুর বিভাগে। এ বিভাগে ২৩টি বাস, ২৯টি ট্রাক, ৪০টি কাভার্ডভ্যান, ৪১টি সিএনজি ও ১৫২টি মোটরসাইকেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

এছাড়া ট্রাফিক-উত্তরা বিভাগে ২৩৭টি এবং ট্রাফিক-গুলশান বিভাগে ২০৬টি মামলা করা হয়েছে।

ডিএমপির ট্রাফিক বিভাগ জানিয়েছে, ঢাকা মহানগর এলাকায় সড়কে শৃঙ্খলা বজায় রাখা, যানজট নিয়ন্ত্রণ এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews