সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৪২৫ মামলা

  • Update Time : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৮১ Time View

ঢাকা, ৯ ফেব্রুয়ারি ২০২৬

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৪২৫ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ১ টি বাস, ৩ টি সিএনজি ও ৮ টি মোটরসাইকেলসহ মোট ৪৮ টি মামলা হয়েছে। ট্রাফিক- লালবাগ বিভাগে ৪ টি ট্রাক, ৩ টি সিএনজি ও ২১ টি মোটরসাইকেলসহ মোট ৩৭ টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ৩ টি ট্রাক, ৪ টি ক্যাভার্ডভ্যান, ৩ টি সিএনজি ও ১২ টি মোটরসাইকেলসহ মোট ৩১ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৩ টি বাস, ৫ টি ট্রাক, ২ টি কাভার্ডভ্যান, ৫ টি সিএনজি ও ৬ টি মোটরসাইকেলসহ মোট ২৫ টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১ টি বাস, ১ টি ট্রাক, ১ টি কাভার্ডভ্যান, ৯ টি সিএনজি ও ৪৬ টি মোটরসাইকেলসহ মোট ৬৬ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১ টি ট্রাক, ৫ টি কাভার্ডভ্যান, ৮ টি সিএনজি ও ৪০ টি মোটরসাইকেলসহ মোট ৭৬ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ১১ টি বাস, ১ টি ট্রাক, ৩ টি কাভার্ডভ্যান, ২ সিএনজি ও ৮ টি মোটরসাইকেলসহ মোট ৬৩ টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ১ টি বাস, ১ টি কাভার্ডভ্যান ও ২১ টি মোটরসাইকেলসহ মোট ৭৯ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৯৪ টি গাড়ি ডাম্পিং ও ৫৫ টি গাড়ি রেকার করা হয়েছে।

রবিবার (৮ ফেব্রুয়ারি) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews