সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন

জালিয়াতি করে ডাম্পিং ইয়ার্ড থেকে মোটরসাইকেল অবমুক্ত করার চেষ্টা; আটক এক

  • Update Time : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ৩৩৭ Time View

ঢাকা, ১০ আগস্ট ২০২৫ গত ২ আগস্ট ২০২৫ বৈধ কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হওয়ায় রমজান আলী নামক এক ব্যক্তির মোটরসাইকেল আটক করে ট্রাফিক মিরপুর বিভাগের ডাম্পিং ইয়ার্ডে রাখা হয়। পরবর্তীতে ঐ ব্যক্তি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ভুয়া রেকার স্লিপ এবং ডাম্পিং স্লিপ তৈরি করে রবিবার (১০ আগস্ট) ডাম্পিং ইয়ার্ড থেকে মোটরসাইকেলটি ছাড়াতে যায়।
এ সময় ডাম্পিং ইয়ার্ডে কর্তব্যরত পুলিশ সার্জেন্ট বিষয়টি খেয়াল করেন এবং লক্ষ্য করেন যে জালিয়াতির মাধ্যমে প্রস্তুতকৃত স্লিপে সংশ্লিষ্ট কর্মকর্তার স্বাক্ষর ও সিল জাল করা। তাৎক্ষণিক রমজান আলীকে আটক করে জালিয়াতির মাধ্যমে প্রস্তুতকৃত কাগজপত্র জব্দ করা হয়।

আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews