রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন

ছয়টি ব্যাটারিচালিত অটো রিকশাসহ চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ

  • Update Time : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪০৪ Time View

ঢাকা, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ছয়টি ব্যাটারিচালিত অটো রিকশাসহ চোর চক্রের দুইজনকে গ্রেফতার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- ১। নুর হোসেন (৩৬) ও ০২। নিজাম (৩৫)।

ধানমন্ডি থানা সূত্রে জানা যায়, গত ১৮ ফেব্রুয়ারি রাত আনুমানিক ১১:১০ ঘটিকায় মোহাম্মদপুর থেকে এক যাত্রীকে নিয়ে ধানমন্ডির উদ্দেশ্যে রওনা হন অটোরিকশা চালক রাজু (২৪)। ধানমন্ডিতে পৌঁছানোর পর যাত্রী চালককে লাবাং খাওয়ার জন্য (চেতনানাশক মিশ্রিত খাবার/পানীয়) অনুরোধ করেন। সরল বিশ্বাসে চালক তা খাওয়ার কিছুক্ষণ পর অচেতন হয়ে পড়েন। এ সুযোগে ছদ্মবেশী যাত্রী (চোর) অটোরিকশাটি নিয়ে পালিয়ে যান। । এ ঘটনায় গ্যারেজ মালিক আলামিনের অভিযোগের প্রেক্ষিতে ধানমন্ডি মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।

ধানমন্ডি থানা সূত্রে আরও জানা যায়, মামলাটি রুজুর পর ধানমন্ডি থানা পুলিশ গোয়েন্দা তথ্য ও প্রযুক্তিগত সহায়তায় চুরির ঘটনায় জড়িতদের অবস্থান শনাক্ত করে। পরবর্তীতে গত বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১২:২০ ঘটিকায় ধানমন্ডি থানার মনেশ্বর রোড এলাকার একটি গ্যারেজে অভিযান পরিচালনা করে অভিযান পরিচালনা করে নুর হোসেন ও নিজামকে গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত হতে ছয়টি অটোরিকশা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা এই চোর চক্রের সক্রিয় সদস্য। তারা যাত্রী ছদ্মবেশে রিকশায় উঠে সুকৌশলে চালককে চেতনানাশক ওষুধ মিশ্রিত পানীয় বা খাবার খাইয়ে অচেতন করে রিকশা চুরি করে পালিয়ে যায়। এছাড়াও বিভিন্ন রকম কৌশলের মাধ্যমে প্রতারণার আশ্রয় নিয়েও ব্যাটারিচালিত অটোরিকশা চুরি করে থাকে। এই চোর চক্রের আরও সদস্যদের গ্রেফতার ও অটোরিকশা উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews