শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন

চিহ্নিত চাঁদাবাজকে গ্রেফতার করেছে তুরাগ থানা পুলিশ

  • Update Time : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৭ Time View

রাজধানীর তুরাগ থানা এলাকায় অভিযান পরিচালনা করে একাধিক মামলার আসামি ও তালিকাভুক্ত চিহ্নিত চাঁদাবাজকে গ্রেফতার করেছে তুরাগ থানা পুলিশ।

গ্রেফতারকৃতের নাম- মোঃ ফারুক (৩৩)।

রবিবার (৩০ আগস্ট) বিকাল আনুমানিক ৪:৪০ ঘটিকায় তুরাগ থানাধীন ১৫ নম্বর সেক্টরের ৩/বি রোডের হিমালয় ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সামনে পাকা রাস্তার উপর থেকে তাকে গ্রেফতার করা হয়।

তুরাগ থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত ফারুকের বিরুদ্ধে ডিএমপির তুরাগ ও উত্তরা পশ্চিম থানায় চাঁদাবাজি, হত্যাচেষ্টা, বিস্ফোরক দ্রব্য আইনসহ বিভিন্ন ধারায় মোট ৫টি মামলা রয়েছে।

তুরাগ থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত ফারুক দীর্ঘদিন ধরে তুরাগ থানা এলাকাসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় চাঁদাবাজি করে আসছিল।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews