শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন

গোপালগঞ্জে ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার

  • Update Time : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ১০৩ Time View

গোপালগঞ্জ সদর উপজেলার ভেন্নাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ বৃষ্টি মণ্ডল (৩০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (৩১ মে) রাতে উত্তর ভেন্নাবাড়ি গ্রামের গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন বৃষ্টি মণ্ডলকে তল্লাশি করে তার কাছ থেকে ৪ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার বৃষ্টি মণ্ডল সদর উপজেলার ভেন্নাবাড়ি গ্রামের অশোক মণ্ডলের মেয়ে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে কক্সবাজারের টেকনাফ এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বিক্রি করার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

ডিবির দায়িত্বশীল কর্মকর্তারা জানান, উদ্ধারকৃত মাদকের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং এ ঘটনায় গোপালগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews