শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন

কেএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার-৫,মাদকজব্দ

  • Update Time : রবিবার, ২০ আগস্ট, ২০২৩
  • ৪৭৭ Time View

বিশেষ-প্রতিনিধি:
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) মাদকবিরোধী অভিযানে ৫২০ গ্রাম গাঁজা, ৭৫টি ইয়াবা বড়িসহ পাঁচ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১৮ আগস্ট) সকাল থেকে শনিবার (১৯ আগস্ট) সকাল পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন মো. আশিক হাওলাদার (১৯), মো. জয় হাওলাদার (২০), মিলন শেখ (১৯), মো. হেলাল শেখ (২৭) ও মো. সোহেল রানা ওরফে উজ্জ্বল শেখ (২৭)।
তাঁদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করেছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews