শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন

অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতির নতুন সভাপতি মোঃ আবদুল কাইয়ুম ও মহাসচিব মিয়া লুৎফর রহমান চৌধুরী

  • Update Time : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৮৬ Time View

ঢাকা, ১৭ মে ২০২৬ খ্রি.বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতির কার্যনির্বাহী কমিটির ২০২৬-২০২৮ মেয়াদের (ত্রি-বার্ষিক) নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন অবসরপ্রাপ্ত আইজিপি ও বাংলাদেশ সরকারের সাবেক সচিব মোঃ আবদুল কাইয়ুম এবং মহাসচিব নির্বাচিত হয়েছেন অবসরপ্রাপ্ত পুলিশ সুপার মিয়া লুৎফর রহমান চৌধুরী।

সভাপতি ও মহাসচিব পদের পাশাপাশি অন্যান্য বেশ কয়েকটি পদেও কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত অন্যান্য কর্মকর্তারা হলেন: সহ-সভাপতি হিসেবে মোঃ আব্দুল মান্নান (অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি), মোঃ আবদুর রহমান খান পিপিএম (অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি) এবং মোঃ মোখলেছুর রহমান (অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি)। কোষাধ্যক্ষ পদে মোঃ আব্দুল কুদ্দুস খান পিপিএম। যুগ্ম মহাসচিব পদে মোঃ সিরাজুল ইসলাম এবং মোঃ বক্তিয়ার হোসেন ভূঞা পিপিএম। দপ্তর সম্পাদক পদে কাজী শাহাবুদ্দিন আহম্মদ। লাইব্রেরি ও ডরমিটরি সম্পাদক পদে নাসির উদ্দিন খান পিপিএম। সহকারী কোষাধ্যক্ষ পদে মোঃ জাহিদ আলম বিশ্বাস।

নির্বাচন উপলক্ষে গঠিত নির্বাচন কমিশন কর্তৃক গত ১৪ মে ২০২৬ তারিখের সভায় গৃহীত সর্বসম্মত সিদ্ধান্তের আলোকে এই ঘোষণা দেওয়া হয়। উক্ত পদগুলোতে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় কমিশন তাঁদেরকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে।

উল্লেখ্য যে, কার্যনির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী (১১ টি পদের বিপরীতে ১৪ জন প্রার্থী) থাকায় নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২০ জুন ২০২৬ তারিখে কেন্দ্রীয়ভাবে ঢাকায় এবং সমিতির ১৯টি শাখায় যথারীতি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews