‘২৫ টাকা কেজি দরে আলু বিক্রি করা হবে’ : বাণিজ্যমন্ত্রী
আগামী তিন দিনের মধ্যে টিসিবির মাধ্যমে ২৫ টাকা কেজি দরে আলু বিক্রি হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। রবিবার বাণিজ্য মন্ত্রণালয়ে কোল্ডস্টোরেজ মালিকদের সঙ্গে বৈঠক শেষে তিনি একথা জানান। মন্ত্রী বলেন, বাংলাদেশ কৃষি বিপণন অধিদপ্তর থেকে তিন স্তরে যে…
জাতীয় শ্রমিক লীগের ৩৫ সদস্যের কমিটি ঘোষণা
আওয়ামী লীগের সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক লীগের ৩৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। আজ রোববার এই কমিটি অনুমোদন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এর আগে পূর্ণাঙ্গ কমিটির তালিকায় সই করেন সংগঠনের সভাপতি ফজলুল হক…
ভোটাধিকার হরণের জন্য নির্বাচন কমিশনারের ফাঁসি হবে: সোহেল
জনগণের ভোটের অধিকার হরণ করে দিনের ভোট রাতে করার কারণে আজ হোক বা কাল হোক এই নির্বাচন কমিশনারের ফাঁসি হবে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। রোববার (১৮ অক্টোবর) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা-৫ আসনের সংসদ নির্বাচনে…
শিক্ষা ক্যাডারের ৩৮ কর্মকর্তাকে বদলি ও পদায়ন
বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ৩৮ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। রোববার (১৮ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে তাদের বদলি ও পদায়ন করে পৃথক আদেশ জারি করা হয়েছে। বদলিকৃতদের মধ্যে ৮ জন অধ্যাপক, ১৮ জন সহযোগী অধ্যাপক, ১১ জন…
মমতাকে উপহার পাঠালেন শেখ হাসিনা
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রবিবার দুপুরে বেনাপোল চেকপোস্ট দিয়ে প্রধানমন্ত্রীর এই উপহার সামগ্রী ভারতে পাঠানো হয়। এদিন সন্ধ্যায় কলকাতায় নিযুক্ত বাংলাদেশি…
মুজিব শতবর্ষ ফুটবলে চ্যাম্পিয়ন ডা. কামাল এ খান একাদশ
চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) ব্যবস্থাপনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মুজিব শতবর্ষ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে ডা. কামাল এ খান একাদশ। বিপুল সংখ্যক দর্শক খেলা উপভোগ করেন। রোববার (১৮ অক্টোবর)…
মধ্যবর্তী নয়, ফ্রেশ নির্বাচন চাই : মির্জা ফখরুল
‘মধ্যবর্তী নয়, ফ্রেশ নির্বাচন’ দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রোববার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি। কোনো মধ্যবর্তী নির্বাচন হবে না—আওয়ামী…
অটোপাস নিয়ে যাদের মন খারাপ
সরকার করোনা সংক্রমণ রোধকল্পে এবার এইচএসসি পরীক্ষা বাতিল করেছে। জেএসসি ও এসএসসি পরীক্ষার রেজাল্টের ভিত্তিতে গড় ফলাফল করে সবাইকে পাস দিবে। গত কয়েক বৎসরের ফলাফলে দেখা গিয়েছে প্রায় ২৭-২৯ ভাগ শিক্ষার্থী পাস করতে পারে না। এবার তারাও পাস করে যাবে। যদি পরীক্ষা…
উসমান ইবনে আব্দুল্লাহ্’র সাড়া জাগানো কবিতা “সমালোচনা”
ভাই, তোমরা কেন পরের বিষয়ে সমালোচনা করো? পরের সমালোচনা করে কেন নিজেরে খাটো করো? জানি, নিজের ব্যার্থতা ঢাকার তরে পরের গান গাও, আপনার কর্মে মজা না পেয়ে পরেরটায় মজা পাও! নিজ-রান্নায়…
বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, সীমান্তে উত্তেজনা
চুয়াডাঙ্গায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে অমেদুল হোসেন (২৮) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। রোববার (১৮ অক্টোবর) ভোর ৪টার দিকে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর সীমান্তে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত অমেদুল হোসেন ঠাকুরপুর গ্রামের…