শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন

সিটিটিসি’র অভিযানে পরোয়ানাভুক্ত ও ০৯ টি বিচারাধীন মামলার পলাতক আসামি গ্রেফতার

  • Update Time : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৯৪ Time View

ঢাকা, ১৭ মে ২০২৬ খ্রি.কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) এর আরএন্ডডি বিভাগের একটি আভিযানিক টিম মোহাম্মদপুর এলাকায় অভিযান পরিচালনা করে পরোয়ানাভুক্ত ও ০৯ টি বিচারাধীন মামলার পলাতক আসামিকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতের নাম- ১। মোঃ সোহেল।

সিটিটিসি সূত্রে জানা যায়, শনিবার (১৬ মে) সিটিটিসি এর আরএন্ডডি বিভাগের একটি আভিযানিক টিম রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট এলাকায় বিকাল আনুমানিক ৪:৩০ ঘটিকায় অভিযান পরিচালনা করে মোহাম্মদপুর থানার মামলার পরোয়ানাভুক্ত ও ০৯ টি বিচারাধীন মামলার পলাতক আসামি মোঃ সোহেলকে গ্রেফতার করে।

সিটিটিসি সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতের বিরুদ্ধে মোহাম্মদপুর, রূপনগর, দারুস সালাম ও আদাবর থানার মোট ০৯টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। গ্রেফতারকৃত সোহেল মোহাম্মদপুর ও আশপাশের এলাকায় পেশাদার মাদক ব্যবসায়ী এবং ছিনতাইকারী হিসেবে পরিচিত।

গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews