শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন

একটি পিস্তল, ৪ রাউন্ড কার্তুজ ও ২৫ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) সহ একজনকে গ্রেফতার করেছে মিরপুর থানা পুলিশ

  • Update Time : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৮৯ Time View

ঢাকা, ১৭ মে ২০২৬ খ্রি.রাজধানী মিরপুরে অভিযান পরিচালনা করে একটি পিস্তল, ৪ রাউন্ড কার্তুজ ও ২৫ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) সহ একজনকে গ্রেফতার করেছে মিরপুর থানা পুলিশ।

গ্রেফতারকৃতের নাম- ১। মো: সাইফুল ইসলাম (৩০)।

শনিবার (১৬ মে) আনুমানিক রাত ১১:০৫ ঘটিকায় মিরপুর থানাধীন সেকশন-২ (ডালিম গোস্ত বিতান) এর সামনে পাকা রাস্তার উপর থেকে তাকে গ্রেফতার করা হয়।

মিরপুর থানা সূত্রে জানা যায়, শনিবার গোপন সাংবাদ এর ভিত্তিতে মিরপুর সেকশন-২ হোল্ডিং নং-২, রোড নং-১, ব্লক-জি (ডালিম গোস্ত বিতান) এর সামনে পাকা রাস্তার উপর কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে মিরপুর থানার একটি টিম রাত আনুমানিক ১১:০৫ ঘটিকায় ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে সাইফুল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে। এসময় তার হেফাজত থেকে একটি ম্যাগাজিন বিহীন পিস্তল সদৃশ আগ্নেয়াস্ত্র, ৪ রাউন্ড কার্তুজ ও ২৫ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) সদৃশ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

মিরপুর থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত সাইফুল ইসলামের বিরুদ্ধে তেজগাঁও ও গুলশান থানায় পূর্বের তিনটি মামলা রয়েছে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে ডিএমপির মিরপুর থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

রাজধানীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানা যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews