1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
সোমবার, ১৮ মে ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সিটিটিসি’র অভিযানে পরোয়ানাভুক্ত ও ০৯ টি বিচারাধীন মামলার পলাতক আসামি গ্রেফতার একটি পিস্তল, ৪ রাউন্ড কার্তুজ ও ২৫ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) সহ একজনকে গ্রেফতার করেছে মিরপুর থানা পুলিশ ২৫,৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক কারবারি গ্রেফতার করেছে ডিবি অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতির নতুন সভাপতি মোঃ আবদুল কাইয়ুম ও মহাসচিব মিয়া লুৎফর রহমান চৌধুরী স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শারলে এর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত মহাখালীতে ডিএমপির ট্রাফিক বিভাগের পাক্ষিক হেলথ ক্যাম্প উদ্বোধন ৮ কেজি গাঁজা, ২ হাজার ইয়াবা, ৩৯ বোতল চকো ও ৬ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে সবুজবাগ থানা পুলিশ যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জন গ্রেফতার পল্লবী থানায় ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত ৪০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে সবুজবাগ থানা পুলিশ

স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শারলে এর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি:
  • Update Time : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ১০ Time View

ঢাকা, ১৭ মে, ২০২৬ খ্রিঃ বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি’র সাথে আজ তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শারলে।

স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেন, ফ্রান্সের সাথে বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিক। মহান মুক্তিযুদ্ধের পর ফ্রান্স বাংলাদেশকে স্বীকৃতি দান করে বন্ধুত্বের পরিচয় দেয়। তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার হচ্ছে ফ্রান্স।

স্পীকার বলেন, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল অনেক আগেই। বাংলাদেশের জনগণ সবসময় স্বৈরাচারীর বিরুদ্ধে সংগ্রাম করে আসছে। দীর্ঘ ষোলো বছর ধরে মাফিয়া শেখ হাসিনার সরকার এদেশের গণতন্ত্রকে বিপন্ন করেছিল। তিনি বলেন, এদেশের সহস্র জনগণ গণতন্ত্র রক্ষায় নিজেদেরকে বারংবার আত্মোৎসর্গ করেছে।

ফ্রান্সের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে অনুষ্ঠিত সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত স্বচ্ছ, অবাধ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত হয়েছে।

সাক্ষাতকালে তাঁরা উভয়ই ইইউর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির প্রয়োজনীয়তার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। এছাড়াও দুই দেশের জনগণের সাথে জনগণের সম্পর্ক স্থাপন, আন্ত:সংসদীয় সম্পর্ক জোরদারকরণ, নারীদের রাজনৈতিক ক্ষমতায়ন এবং মানবাধিকারসহ জাতিসংঘের শান্তি মিশনে নিযুক্ত বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনীদের নিয়ে মত বিনিময় করেন।

স্পীকার জাতিসংঘের সাধারণ পরিষদের আগামী অধিবেশনে সভাপতি পদে বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রীকে মনোনয়ন দেয়ার জন্য ফ্রেঞ্চ সরকারের সমর্থন কামনা করেন।

রাষ্ট্রদূত এসময় জাতীয় সংসদের ‘স্পীকার’ পদে নির্বাচিত হওয়ার জন্য তাঁকে অভিনন্দন জানান।

অনুষ্ঠানে ফরাসী দূতাবাসের প্রতিনিধিদলের সদস্য এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং