1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
রবিবার, ১৭ মে ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
৮ কেজি গাঁজা, ২ হাজার ইয়াবা, ৩৯ বোতল চকো ও ৬ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে সবুজবাগ থানা পুলিশ যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জন গ্রেফতার পল্লবী থানায় ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত ৪০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে সবুজবাগ থানা পুলিশ বনানীতে নিষিদ্ধ সংগঠনের পোস্টার-লিফলেটসহ এক যুবক গ্রেফতার বিরোধীদলীয় নেতার সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের -সাক্ষাৎ দেশের উন্নয়নে প্রশাসনের আন্তরিকতা প্রয়োজন — চীফ হুইপ একটি বিদেশী পিস্তল, তিন রাউন্ড গুলিসহ একটি ম্যাগজিন, একটি পিস্তল সদৃশ বস্তু, ইয়াবাসহ চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বনানী থানা পুলিশ অনলাইন জুয়া, সাইবার প্রতারণা ও অবৈধ ডিজিটাল আর্থিক লেনদেন চক্রের ৬ জন চীনা নাগরিকসহ মোট ৯ জনকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি মোসলেহ উদ্দিন, সাধারণ সম্পাদক শামীমা পারভীন

৮ কেজি গাঁজা, ২ হাজার ইয়াবা, ৩৯ বোতল চকো ও ৬ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে সবুজবাগ থানা পুলিশ

স্টাফ রিপোর্টার:
  • Update Time : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ১২ Time View

ঢাকা, ১৫ মে ২০২৬ খ্রি.রাজধানীর সবুজবাগ থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৮ কেজি গাঁজা, ২ হাজার পিস ইয়াবা, ৩৯ বোতল নেশাজাতীয় চকো ও ৬ বোতল নেশা জাতীয় ফেয়ারডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে সবুজবাগ থানা পুলিশ।

গ্রেফতারকৃতের নাম- ১। মোঃ হানিফ ভূঁইয়া (৪১)।

বৃহস্পতিবার (১৪ মে) আনুমানিক বিকাল ৪:৩৫ ঘটিকায় সবুজবাগ থানাধীন মানিকদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

সবুজবাগ থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকালে সবুজবাগ থানাধীন মানিকদিয়া তিতাস রোড সংলগ্ন একটি বাড়ির সামনে কতিপয় মাদক কারবারি অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উক্ত অভিযান চালায় সবুজবাগ থানা পুলিশের একটি টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ৮ কেজি গাঁজা, ২ হাজার পিস ইয়াবা, ৩৯ বোতল নেশাজাতীয় চকো ও ৬ বোতল ফেয়ারডিলসহ হানিফকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসায় জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার মাদক কারবারির সদস্য। সে দেশের বিভিন্ন স্থান হতে মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানীর সবুজবাগ এলাকায় বিক্রি করতো মর্মে স্বীকার করে।

এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে সবুজবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং