শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন

বনানীতে নিষিদ্ধ সংগঠনের পোস্টার-লিফলেটসহ এক যুবক গ্রেফতার

  • Update Time : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৭৬ Time View

ঢাকা, ১৬ মে ২০২৬ খ্রি.রাজধানীর বাননী থানা এলাকায় অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পোস্টার ও লিফলেটসহ একজনকে গ্রেফতার করেছে বনানী থানা পুলিশ।

গ্রেফতারকৃতের নাম- মোঃ আশিক তপেদার (২৪)।

শনিবার (১৬ মে) আনুমানিক ভোর ৪:৩০ ঘটিকায় বনানী থানাধীন ঢাকা-ময়মনসিংহ রোড এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।

বনানী থানা সূত্রে জানা যায়, শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-ময়মনসিংহ রোডের নেভাল হেডকোয়ার্টারের বিপরীতে বিশেষ অভিযান পরিচালনা করে বনানী থানার একটি টিম। অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পোস্টার ও লিফলেটসহ মোঃ আশিক তপেদারকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসায় জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তি ও তার সহযোগীরা আগামী (১৭ মে) শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পোস্টার ও লিফলেট বিতরণের উদ্দেশ্যে ওই এলাকাসহ আশপাশে ঘোরাঘুরি করছিলো।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews