শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন

একটি বিদেশী পিস্তল, তিন রাউন্ড গুলিসহ একটি ম্যাগজিন, একটি পিস্তল সদৃশ বস্তু, ইয়াবাসহ চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বনানী থানা পুলিশ

  • Update Time : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ১০০ Time View

ঢাকা, ১৪ মে ২০২৬ খ্রি.রাজধানীর বনানী থানা এলাকা থেকে একটি বিদেশী পিস্তল, তিন রাউন্ড গুলিসহ একটি ম্যাগজিন, একটি পিস্তল সদৃশ বস্তু, ইয়াবাসহ চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বনানী থানা পুলিশ।

গ্রেফতারকৃতের নাম- জাহিদুল ইসলাম (৩১)।

বনানী থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বনানী থানার একটি টিম বৃহস্পতিবার (১৪ মে) রাত আনুমানিক ০২:২০ ঘটিকায় বনানী থানাধীন ব্র্যাক ইউনিভার্সিটির পেছনে মহাখালী টিবি গেট এলাকার একটি ভবনে অভিযান পরিচালনা করে চিহ্নিত সন্ত্রাসী জাহিদুল ইসলামকে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত হতে করে একটি বিদেশী পিস্তল, তিন রাউন্ড গুলিসহ একটি ম্যাগজিন, একটি পিস্তল সাদৃশ্য বস্তু, ২ হাজার ১৫০ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ৭১ হাজার ২০ টাকা ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

বনানী থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত জাহিদুল ইসলাম একজন চিহ্নিত তালিকাভুক্ত সন্ত্রাসী এবং শীর্ষ মাদক ব্যবসায়ী। হত্যাকান্ডসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের সাথে তার সংশ্লিষ্টতার অভিযোগে র্যা ব, ডিবিসহ বিভিন্ন ইউনিট দীর্ঘদিন যাবৎ তার অবস্থান শনাক্ত এবং গ্রেফতারের চেষ্টা করছিলো। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে বনানী থানায় অস্ত্র ও মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews