
ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (TOAB) ২০২৬-২০২৮ মেয়াদের আসন্ন নির্বাচনে পরিচালক প্রোপার্টি এন্ড এ্যাসেস্ট পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন পিয়ানো আইল্যান্ড ট্যূরস এন্ড ট্রাভেলস এর স্বত্বাধিকারীরা ফয়সাল আলম চৌধুরী ।তিনি থাইল্যান্ডের পিয়াথাই২ হাসপাতালের বাংলাদেশ অফিসিয়াল রেফারাল পার্টনার।চায়নার রয়েল লী ক্যান্সার হাসপাতালের সাথে আলোচনা চলমান।ভারতের এ্যাপোলো হসপিটাল চেন্নাই এর অফিসিয়াল রেফারাল পার্টনার হিসেবে দীর্ঘদিন সুনামের সাথে দায়িত্ব পালন করছেন।
বর্তমানে তিনি ইন্টারন্যাশনাল ওয়েডিং প্লানারস এসোশিয়েশন বাংলাদেশ চ্যাপ্টার এর সভাপতি হিসেবে ২০২০ সাল থেকে দায়িত্ব পালন করছেন।বাংলাদেশের ওয়েডিং ইভেন্টও দেশের বাইরে যেমন জাকজমকপূর্ণ ভাবে করা যায়।তেমনি চেষ্টা করলে বিদেশি ওয়েডিং প্লানিং ইভেন্টও বাংলাদেশে নিয়ে আসা যায়।কিন্তু তার জন্য দরকার প্রচারণা ও ওয়েডিং ডেসটিনেশন ব্রান্ডিং।
তাছাড়াও তিনি মিনিংফুল ট্যূরিজম সেন্টার এর অফিসিয়াল ট্রেইনার এবং ওয়ার্ল্ড ফেডারেশন অফ ট্যূরিষ্ট গাইড এসোশিয়েশনস এর এরিয়া রিপেজেন্টেটিভ হিসেরে দায়িত্ব পালন করছে।তার দায়িত্বপ্রাপ্ত এশিয়া সাউথের দেশগুলো হলো বাংলাদেশ, ভারত, নেপাল , শ্রীলঙ্কা ও মালদ্বীপ।
তিনি বাংলাদেশ ট্রাভেল রাইটার্স এসোশিয়েশন এর কার্যকরী সদস্য।নারায়ণগঞ্জ ডায়বেটিস সমিতির আজীবন সদস্য।তিনি একজন পর্যটন কর্মী।পরিবর্তনের অংঙীকার নিয়েই তিনি টোয়াব নির্বাচনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
তিনি বানিজ্যিক নগরী নারায়ণগঞ্জে ব্যবসার উদ্দেশ্য আসা বিদেশি ক্রেতাদের নিরাপদ রাত্রি যাপন, আপ্যায়নের আধুনিক সুযোগ সুবিধা সহ চার তারকা মানের পর্যটনের একটি হোটেল/ মোটেল নারায়ণগঞ্জে স্হাপন করার উদ্যোগ নেওয়ার কথা জানান।এর জন্য প্রয়োজন মাননীয় সংসদ সদস্য গনের সমর্থন ও সহযোগিতা।তিনি আরও বলেন, পোশাক শিল্পের এই বড় বাজারকে পর্যটন শিল্পের সাথে যোগ করে পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করা গেলে বৈদেশিক মুদ্রা আয় বেড়ে যাবে।পর্যটক আকৃষ্ট করতে দরকার নিরাপদ বাংলাদেশ।
তাছাড়া তিনি জানান,টোয়াব নির্বাচনে তিনি নির্বাচীত হলে নদী কেন্দ্রিক রিভার ট্যূরিজম প্রসারের উপর গুরুত্ব দিতে চান।তিনি বলেন,আমাদের সম্ভাবনাময় শীতলক্ষ্যা নদীতে নদী পর্যটন শিল্পে বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে।সারা বিশ্বে নদী পর্যটন পর্যটকদের আকর্ষণের কেন্দ্রে থাকে।তাছাড়া বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে আমাদের নীতিমালা প্রয়োজন।
বাংলাদেশের পর্যটন শিল্পের গুনগত উন্নয়নে পরিবর্তনের ডাক উঠেছে।তাই বাংলাদেশের প্রকৃত ট্যুর অপারেটরদের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ হয়েছে একদল তরুণ নেতৃত্ব।
চৌধুরী হাসনুজ্জামান রনি প্রেসিডেন্ট বাংলাদেশ আউটবাউন্ড ট্যূর অপারেটর ফোরাম উদ্যোগে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন মোহাম্মদ তাসলিম আমীন শোভন ডাইরেক্টর এন্ড সিইও ইনোগ্লোব ট্রাভেলস এন্ড ট্যূরস।
ফয়সাল আলম চৌধুরী টোয়াব নির্বাচন ২০২৬ -২০২৮
পরিবর্তনের লক্ষ্যে ঐক্যবদ্ধ
হওয়া সম্মানিত ভোটারদের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।তাছাড়া তিনি নারায়ণগঞ্জের ব্যবসায়ী নেতাদের সমর্থন,সহযোগিতা ও দোয়া চেয়েছেন।