শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন

ডিবির অভিযানে ১৬ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার; দুই নারী মাদক কারবারিসহ তিনজন গ্রেফতার

  • Update Time : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ১০১ Time View

ঢাকা, ২৯ এপ্রিল ২০২৬ খ্রি.রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান পরিচালনা করে ১৬ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার ও দুই নারী মাদক কারবারিসহ তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা-মতিঝিল বিভাগ।

গ্রেফতারকৃতদের নাম – ০১। মোছাঃ বকুল (৪৫) ০২। পারভিন (৪৫) ও ০৩। মোঃ মাইন উদ্দিন (২৪)।

ডিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত আনুমানিক ০৯:৩০ ঘটিকায় ডিবি মতিঝিল বিভাগের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ি থানাধীন কাজলা ব্রীজ সংলগ্ন বিসমিল্লাহ জমজম হোটেল এর সামনে পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে বিশেষ কায়দায় রক্ষিত ১৬ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

ডিবি সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতরা মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন এলাকা হতে মাদক সংগ্রহ করে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় বিক্রি করে মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।

গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews