রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদকে গ্রেফতার করেছে ডিবি বিপুল পরিমাণ জাল টাকা উদ্ধারসহ চারজনকে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯৮৮ মামলা ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ১২ ঘণ্টার মধ্যে চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদঘাটসহ চারজনকে গ্রেফতার করেছে সূত্রাপুর থানা পুলিশ পরিবহন শ্রমিকদের স্বাস্থ্যসেবায় ডিএমপির ‘পাক্ষিক হেলথ ক্যাম্প’ অনুষ্ঠিত ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৩৯১৮ মামলা ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জন গ্রেফতার ডিএমপির বিশেষ অভিযানে রাজধানীতে ৬৩ জন গ্রেফতার

ডিবির পৃথক অভিযানে ৮ কেজি হেরোইন, ১ লক্ষ ৬০ হাজার পিস ইয়াবা, ৫৫৯ বোতল ফেনসিডিল ও ২৫৫ কেজি গাঁজাসহ ছয়জন গ্রেফতার

  • Update Time : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ৯২ Time View

ঢাকা, ২৯ এপ্রিল ২০২৬ খ্রি.রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ৮ কেজি হেরোইন, ১ লক্ষ ৬০ হাজার পিস ইয়াবা, ৫৫৯ বোতল ফেনসিডিল ও ২৫৫ কেজি গাঁজাসহ ছয়জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

গ্রেফতারকৃতদের নাম – ১। মোঃ সালমান হোসেন (২১) ২। মোঃ জাহাঙ্গীর আলম (৩৫) ৩। আবুল কালাম (৪১) ৪। মো: আশানুর (২৮) ৫। মো: হাসান (৩১) ও ৬। ময়ুরী (২৪)৷

ডিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর আনুমানিক ০৩:০০ ঘটিকায় ডিবি মতিঝিল বিভাগের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে রমনা থানাধীন শহীদ ক্যাপ্টেন মনছুর আলী স্মারনীর পি ডব্লিউ ডি স্টাফ কোয়াটার্স এলাকায় অভিযান পরিচালনা করে সালমান ও জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করে। এসময় তার হেফাজত থেকে বিশেষ কায়দায় রক্ষিত ৮ কেজি হেরোইনসহ তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

অপরদিকে, বুধবার (২৯ এপ্রিল) সকাল আনুমানিক ০৭:০০ ঘটিকায় ডিবি ওয়ারী বিভাগের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে ওয়ারী থানাধীন কাপ্তান বাজার এলাকায় অভিযান পরিচালনা করে আবুল কালামকে গ্রেফতার করে। এসময় তার হেফাজত থেকে বিশেষ কায়দায় রক্ষিত ১ লক্ষ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

অন্যদিকে, মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল আনুমানিক ০৭:০০ ঘটিকায় ডিবি ওয়ারী বিভাগের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ী থানার দনিয়া এলাকায় অভিযান পরিচালনা করে ২৫৫ কেজি গাঁজাসহ মো: আশানুরকে গ্রেফতার করে।

এছাড়া, মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল আনুমানিক ০৬:১৫ ঘটিকায় ডিবি রমনা বিভাগের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে রমনা থানাধীন কাকরাইল সুপার মার্কেটস্থ স্টার বেকারীর সামনে অভিযান পরিচালনা করে মো: হাসান ও ময়ুরীকে ৫৫৯ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করে। এসময় তাদের কাছে উক্ত ফেনসিডিলসহ মাদক কারবারিতে ব্যবহৃত মাইক্রোবাস উদ্ধার করা হয়।

ডিবি সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতরা মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন এলাকা হতে মাদক সংগ্রহ করে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় বিক্রি করে মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews