রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন

নারী নেতৃত্বে নতুন দৃষ্টান্ত: ঢাকার ডিসি ফরিদা খানম

  • Update Time : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ২৬৪ Time View

ঢাকা, বুধবার:গোপালগঞ্জ শহরের কৃতী সন্তান ফরিদা খানম ঢাকা জেলার প্রথম নারী জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগপ্রাপ্ত হওয়ায় সর্বমহলে আনন্দ ও গর্বের সৃষ্টি হয়েছে।
২৫তম বিসিএস প্রশাসন ক্যাডারের মাধ্যমে সরকারি চাকরিতে যোগদান করা ফরিদা খানম দীর্ঘ কর্মজীবনে নিষ্ঠা, দক্ষতা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। তার এই অর্জন নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
প্রশাসনিক দায়িত্ব পালনের বিভিন্ন পর্যায়ে তিনি গুরুত্বপূর্ণ পদে সফলতার সঙ্গে কাজ করে নিজেকে একজন দক্ষ ও যোগ্য নেতৃত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। সংশ্লিষ্টরা মনে করছেন, তার এই নিয়োগ ঢাকা জেলার প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি ও গতিশীলতা নিয়ে আসবে।
সুধীজনদের মতে, তার অভিজ্ঞতা, প্রজ্ঞা ও দূরদর্শী নেতৃত্ব জেলার উন্নয়ন কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলবে এবং নারী নেতৃত্ব বিকাশে নতুন দৃষ্টান্ত স্থাপন করবে।
তার এই গৌরবময় সাফল্যে পরিবার, সহকর্মী এবং এলাকাবাসী আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি তারা তার ভবিষ্যত কর্মজীবনে আরও সাফল্য ও অগ্রগতি কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews