রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদকে গ্রেফতার করেছে ডিবি বিপুল পরিমাণ জাল টাকা উদ্ধারসহ চারজনকে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯৮৮ মামলা ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ১২ ঘণ্টার মধ্যে চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদঘাটসহ চারজনকে গ্রেফতার করেছে সূত্রাপুর থানা পুলিশ পরিবহন শ্রমিকদের স্বাস্থ্যসেবায় ডিএমপির ‘পাক্ষিক হেলথ ক্যাম্প’ অনুষ্ঠিত ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৩৯১৮ মামলা ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জন গ্রেফতার ডিএমপির বিশেষ অভিযানে রাজধানীতে ৬৩ জন গ্রেফতার

৪২৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির উত্তরা পশ্চিম থানা পুলিশ

  • Update Time : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ১১২ Time View

ঢাকা, ২২ এপ্রিল ২০২৬খ্রি.রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে ৪২৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশর (ডিএমপি) উত্তরা পশ্চিম থানা।

গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ নূরুল হাসনাত মাশরাফি (২১) ২। আনাস বিন শাহাব (২১) ও ৩। মোঃ আজাহার উদ্দিন হীরা (৪২)।

সোমবার (২০ এপ্রিল) রাত আনুমানিক ১১:৩০ ঘটিকায় উত্তরা পশ্চিম থানাধীন ৫ নং সেক্টরস্থ ৩ নং রোডের উপর থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

থানা সূত্রে আরও জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা পশ্চিম থানার একটি টিম সোমবার (২০ এপ্রিল) রাত আনুমানিক ১১:৩০ ঘটিকায় উত্তরা পশ্চিম থানাধীন ৫ নং সেক্টরস্থ ৩ নং রোডে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। এসময় গ্রেফতারকৃতদের হেফাজত থেকে ৪২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত মোঃ আজাহার উদ্দিন হীরার বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পূর্বের ১১ টি মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews