রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

সংসদে কেনাকাটায় হরিলুট: তদন্তে স্পীকার কর্তৃক কমিটি গঠন

  • Update Time : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ১৪৬ Time View
saiful amin kazal _2017

ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬ সংসদের কেনাকাটায় হরিলুট’ শিরোনামে প্রকাশিত ও প্রচারিত প্রতিবেদনের প্রেক্ষিতে স্পীকার কর্তৃক পাঁচ (০৫) সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

গত ১৯ এপ্রিল ২০২৬ তারিখে দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকাসহ বিভিন্ন অনলাইন পোর্টালে “সংসদের কেনাকাটায় হরিলুট” শিরোনামে প্রকাশিত ও প্রচারিত প্রতিবেদন সংসদের সর্বোচ্চ কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হওয়ায় বিষয়টি তদন্তের জন্য বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার কর্তৃক আজ পাঁচ (০৫) সদস্যের একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

গঠিত কমিটির আহ্বায়ক করা হয়েছে হুইপ ও সংসদ সদস্য এ.বি.এম আশরাফ উদ্দিন (নিজান), সংসদ সদস্য ২৭৭ লক্ষ্ণীপুর-৪। কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ (১৫৩ ময়মনসিংহ-৮), সংসদ সদস্য মোঃ সাইফুল আলম (১৮৫ ঢাকা-১২), সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী (২৮৪ চট্টগ্রাম-৭) এবং সংসদ সদস্য মোঃ আবুল হাসনাত (২৫২ কুমিল্লা-৪)।

কমিটিকে আগামী ০৭ (সাত) দিনের মধ্যে বর্ণিত বিষয়ে তদন্তপূর্বক প্রতিবেদন জমা দেওয়ার জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews