1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
৪০ লক্ষ টাকার জাল নোটসহ একজনকে গ্রেফতার করেছে ডিএমপির কোতয়ালী থানা পুলিশ ধামইরহাটে বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন ধামইরহাটে উৎসবমুখর পরিবেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু গণতন্ত্র পুনরুদ্ধারে একুশে টিভির সাহসী ভূমিকা ছিল- চীফ হুইপ ৪৪২টি মোবাইল ফোন, নগদ আট লক্ষ ৮৪ হাজার টাকা ও বিপুল পরিমাণ মোবাইলের যন্ত্রাংশসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি তেজগাঁও বিভাগের অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ৬২ জন গ্রেফতার বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব‌্যারিস্টার কায়সার কামাল এমপি’র সঙ্গে Indian High Commissioner Pranay Verma এর সৌজন‌্য সাক্ষাৎ অনুষ্ঠিত। ওয়ারী বিভাগের অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ৪৮ জন গ্রেফতার বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২২ জনকে গ্রেফতার করেছে ডিএমপির হাজারীবাগ থানা পুলিশ রাজধানীর বনানীতে বিদেশি মদসহ একজনকে গ্রেফতার করেছে বনানী থানা পুলিশ

গণতন্ত্র পুনরুদ্ধারে একুশে টিভির সাহসী ভূমিকা ছিল- চীফ হুইপ

স্টাফ রিপোর্টার:
  • Update Time : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ১২ Time View

ঢাকা, ১৪ এপ্রিল ২০২৬ বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ মোঃ নূরুল ইসলাম বলেন, দেশের মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে আনা ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে অনেকেই ভূমিকা রেখেছেন তবে একুশে টিভি সেসময় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য প্রচার করে সাহসী ভূমিকা রেখেছে।

আজ (মঙ্গলবার) রাজধানীর কারওয়ান বাজারস্থ একুশে টিভি ভবনে প্রতিষ্ঠানটির ২৭ বছর পূর্তি উপলক্ষ্যে “পরিবর্তনে অঙ্গিকারাবদ্ধ” প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় চীফ হুইপ এসব কথা বলেন।

বর্ষপূর্তি অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী শুভেচ্ছা বক্তব্য রাখেন।

চীফ হুইপ মোঃ নূরুল ইসলাম বলেন,  বিগত সরকারের সময় বাক স্বাধীনতা ছিলনা। তখন তারেক রহমানের বক্তব্য প্রচারও নিষিদ্ধ ছিল, এরকম কঠিন সময়ে তাঁর বক্তব্য প্রচার করে একুশে টিভি। এর জন্য একুশে টিভির বর্তমান চেয়ারম্যানকে জেলেও যেতে হয়।

গণমাধ্যমে ইতিবাচক সংবাদ প্রচার প্রসঙ্গে চীফ হুইপ বলেন, সংবাদমাধ্যমের উচিৎ সবসময় যৌক্তিক সমালোচনা করার পাশাপাশি ইতিবাচক ঘটনাগুলো তুলে ধরা। যেমন ইস্টার্ন রিফাইনারি বন্ধের সংবাদ মিডিয়ায় প্রচারিত হলেও তেলের দুটি জাহাজ বন্দরে খালাসের অপেক্ষায় থাকার সংবাদটি প্রচার পায়নি।

মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য তারেক রহমান নিরলস কাজ করে যাচ্ছেন। এ প্রসঙ্গে চীফ হুইপ বলেন, নির্বাচিত হওয়ার কয়েক দিনের মাঝেই প্রধানমন্ত্রী আজ কৃষক কার্ডের উদ্বোধন করেছেন। এর আগে ফ্যামিলি কার্ড, ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় গুরুদের বেতন-ভাতা প্রদানসহ নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বিভিন্ন কাজের উদ্বোধন করেছেন।

একুশে টিভির ২৭ বছর পূর্তি উপলক্ষ্যে কেক কাটা হয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে একুশে টিভির চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান
বক্তব্য রাখেন। একুশে টিভির সাংবাদিক ও কলাকুশলীসহ গণমাধ্যমকর্মীগণ এসময় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং