রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন

৫০ লক্ষ টাকার জাল নোটসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিএমপির গুলশান থানা পুলিশ

  • Update Time : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ১২২ Time View

ঢাকা, ১২ এপ্রিল ২০২৬ রাজধানীর গুলশান থানা এলাকা থেকে ৫০ লক্ষ টাকার জাল নোটসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিএমপির গুলশান থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো-১। মোঃ আবু হানিফ পালোয়ান (৫০) ২। রেজাউল শেখ (৪০) ও ৩। আব্দুল্লাহ মজুমদার আশিক (২৪) ।

গুলশান থানা সূত্রে জানা যায়, রবিবার (১২ এপ্রিল) গুলশান থানার একটি টিম বিকাল ৩:২০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে গুলশান থানাধীন ৩৬ নং রোডে অভিযান পরিচালনা করে মোঃ আবু হানিফ পালোয়ান, রেজাউল শেখ ও আব্দুল্লাহ মজুমদার আশিককে গ্রেফতার করে। এ সময় গ্রেফতারকৃতদের হেফাজত থেকে ৫০ লক্ষ টাকার জাল নোট ও একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়।

থানা সূত্রে আরও জানা যায়, প্রাথমিক তদন্তে উদ্ধারকৃত নোটগুলো জাল বলে প্রতীয়মান হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে জাল টাকার ব্যবসা করে আসছে মর্মে স্বীকার করে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews