1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১০:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
৪৫০ গ্রাম কোকেনসহ সাত মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির মামলা-১৭১৯ হাজারীবাগ ও শাহজাহানপুর থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেফতার-৫২ চীফ হুইপের সাথে স্টুয়ার্ট জেমসের সৌজন্য সাক্ষাৎ সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশের জয়ে ডেপুটি স্পীকারের অভিনন্দন। তেজগাঁও বিভাগের অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ৫৯ জন গ্রেফতার দুই কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ স্পীকারের সহধর্মিণীর রূহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধামইরহাটে মাদক সেবনরত অবস্থায় ৫ মাদক কারবারী আটক প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা স্বাধীন, তবে অতীতে ভোট কাটানো হয়েছেঃ সংস্কৃতি মন্ত্রী-নিতাই রায় চৌধুরী

৪৫০ গ্রাম কোকেনসহ সাত মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)

স্টাফ রিপোর্টার:
  • Update Time : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ৬ Time View

ঢাকা, ০৬ এপ্রিল ২০২৬ খ্রি.রাজধানীর গুলশান ও মোহাম্মদপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৪৫০ গ্রাম কোকেনসহ সাত মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি-লালবাগ বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো-১। মোঃ মিলন মোল্লা (৪০) ২। মোঃ মেহেদী হাসান ওরফে সম্রাট (২৬) ৩। মোঃ তরিকুল ইসলাম (৩২) ৪। মোঃ ফাহিম আশরাফ (৩৫) ৫। মোঃ রাকিব হোসেন (৪৫) ৬। মোঃ শহিদুল ইসলাম (৫৫) ও ৭। মোঃ আওয়াল তালুকদার (৪৮)।

ডিবি লালবাগ বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (৫ এপ্রিল) বিকাল আনুমানিক ০৫:১০ ঘটিকায় গুলশান থানাথীন গুলশান-২ এ ডিএনসিসি মার্কেটের সামনে অভিযান পরিচালনা করে ১০০ গ্রাম কোকেনসহ মিলন, মেহেদী, তরিকুল ও ফাহিমকে গ্রেফতার করে ডিবি-লালবাগ জোনাল টিম। গ্রেফতারকৃতদের দেওয়া তথ্য মতে একই তারিখ রাত আনুমানিক ১২:০০ ঘটিকায় মোহাম্মদপুর থানাধীন সলিমুল্লাহ রোড অভিযান পরিচালনা করে ৩৫০ গ্রাম কোকেনসহ মোঃ রাকিব, শহিদুল ও আওয়ালকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গুলশান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

গ্রেফতারকৃতরা পেশাদার মাদক কারবারি। তারা দেশের বিভিন্ন এলাকা হতে মাদকদ্রব্য কোকেন সংগ্রহ করে গুলশান থানাসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিক্রি করতো।

গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং