রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন

মানব পাচার চক্রের চার রোহিঙ্গা সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)

  • Update Time : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ১৩০ Time View

ঢাকা, ৩ এপ্রিল ২০২৬ রাজধানীর মতিঝিল এলাকা থেকে মানব পাচার চক্রের সাথে জড়িত চার রোহিঙ্গা সদস্যকে গ্রেফতার করেছে ডিবি-সাইবার এন্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো-১। মোঃ ফেরদৌস ২। নুরু বিবি দূর আক্তার (১৯) ৩। উম্মে কুলসুম (২০) ও ৪। আইনের সাথে সংঘাতে জড়িত এক শিশু।

ডিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর আনুমানিক ০২:০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে মতিঝিল থানা এলাকার একটি হোটেলে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে ডিবি-সাইবার এন্ড স্পেশাল ক্রাইম দক্ষিণ বিভাগের একটি টিম। এ সময় তাদের হেফাজত হতে মানব পাচার কাজে ব্যবহৃত চারটি মোবাইল ফোন ও দুইটি ভিসার প্রিন্ট কপি উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মতিঝিল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

ডিবি সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মানব পাচার কাজে জড়িত মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews