রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন

যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১১ জন গ্রেফতার

  • Update Time : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ১৩২ Time View

ঢাকা, ১ এপ্রিল ২০২৬ যাত্রাবাড়ী থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১১ জনকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ আফছার হোসেন (২৪) ২। মোঃ অনিক (২৪) ৩। মোঃ হুমায়ুন (৩৯) ৪। মোঃ শাওন (২৯) ৫। মোঃ মাসুদুর রহমান (২৮) ৬। মোঃ রাব্বী (২০) ৭। শুভ (২৭) ৮। রিফাত (২১) ৯। মোঃ রাজু (২৮) ১০। আরিফুল ইসলাম জয় (৩৮) ও ১১। তাসরিম সাগর (২৫)।

যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩১ মার্চ) যাত্রাবাড়ী থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১১ জনকে গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত হতে ১০০ গ্রাম গাঁজা, নয় পিস ইয়াবা ও ৪৪ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews