1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জয়পুরহাটে ট্রান্সফরমার চুরি: ৩ জন গ্রেফতার, মালামাল উদ্ধার জনবান্ধব ও সংস্কারমুখী পুলিশ বাহিনী গড়তে নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান ডিএমপি লালবাগ থানার অভিযানে চুরি যাওয়া স্বর্ণালংকারসহ গ্রেফতার -৫ বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকারের নাম ব্যবহার করে বিভিন্ন ধরণের ফেসবুক পেইজ/ফেসবুক গ্রুপের বিষয়ে সতর্কীকরণ বিজ্ঞপ্তি রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে শহিদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এর সঙ্গে International Foundation for Electoral Systems এর প্রতিনিধি দলের সাক্ষাত। হাতিরঝিল থানার ওসি ও এসএই ক্লোজড ৬২ টি চোরাই মোবাইল ফোনসহ মোবাইল চোরাকারবারি চক্রের ১২ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ হাজারীবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৩২ জন গ্রেফতার আদালতের পরোয়ানা বাস্তবায়নে গাফিলতির অভিযোগ: মহম্মদপুর থানার ওসিকে ঘিরে বিতর্ক

ডিএমপি লালবাগ থানার অভিযানে চুরি যাওয়া স্বর্ণালংকারসহ গ্রেফতার -৫

স্টাফ রিপোর্টার:
  • Update Time : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ১০ Time View

ঢাকা, ২৭ মার্চ ২০২৬ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ থানা পুলিশের অভিযানে চুরি যাওয়া স্বর্ণালংকারসহ চুরির ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো-১। মোসা. রোজিনা আক্তার (৪২) ২। মীম আক্তার (২৩) ৩। মো. আল-আমিন (২৩) ৪। মো. কাশেম আহাম্মেদ (২৮) এবং মোঃ নাহিদ (৩৩)। গ্রেফতারকালে তাদের হেফাজত হতে চুরি হওয়া স্বর্ণালংকারের বড় একটি অংশ উদ্ধার করা হয়।

লালবাগ থানা সূত্রে জানা যায়, সোমবার (২৩ মার্চ ২০২৬) লালবাগ থানাধীন আজিমপুর সরকারি কর্মকর্তাদের আবাসিক এলাকায় একটি বাসায় চুরির ঘটনা ঘটে। ঘটনার দিন সকাল আনুমানিক ১০.৫০ ঘটিকায় গৃহকর্মীর কাজের জন্য জনৈক রোজিনা আক্তার ছুটা বুয়া হিসেবে বাদির বাসায় প্রবেশ করে। কিছুক্ষণ কাজ করার পর সে কাজ অসমাপ্ত রেখে একই ভবনের অন্য ফ্ল্যাটে যাওয়ার কথা বলে বের হয়ে যায়। পরবর্তীতে বাসায় আর ফিরে না আসায় এবং বিল্ডিয়ের বিভিন্ন বাসায় খোঁজ করেও সন্ধান না পাওয়ায় বিষয়টি নিয়ে বাদি ও তার স্ত্রীর সন্দেহ হলে তারা বাসার মূল্যবান জিনিসপত্র রাখার স্থানে খোঁজাখুঁজির এক পর্যায়ে পাশে রক্ষিত লাগেজের চেইন খোলা অবস্থায় দেখতে পান।

পরবর্তীতে লাগেজ পুরোপুরি খুললে দেখতে পান যে, সেখানে রাখা স্বর্ণালংকারের বক্সটি চুরি হয়েছে। চুরি হওয়া স্বর্ণালংকারের মধ্যে ছিল দুটি গলার চেইন, একটি বেঙ্গল বালা, তিনটি আংটি, দুটি চুড়ি, দুই জোড়া কানের দুল ও একটি লকেটসহ মোট নয় ভরি আট আনা ওজনের স্বর্ণালংকার, যার আনুমানিক মূল্য প্রায় ২৫ লাখ টাকা।

এ ঘটনায় ডিএমপি লালবাগ থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়। মামলার প্রেক্ষিতে তথ্যপ্রযুক্তি, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার (২৭ মার্চ) রাজধানীর হাজারীবাগ, খিলক্ষেত ও টঙ্গী পূর্ব থানা এলাকায় অভিযান চালিয়ে ঘটনায় জড়িতদের গ্রেফতার করা হয়।

অভিযানে গ্রেফতারকৃতদের কাছ থেকে চুরি হওয়া স্বর্ণালংকারের মধ্যে আট ভরি ১২ আনা ওজনের স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। এর মধ্যে গ্রেফতারকৃত কাশেম আহাম্মেদের কাছ থেকে লকেটসহ একটি স্বর্ণের চেইন, একটি আংটি ও এক জোড়া কানের দুল এবং নাহিদের কাছ থেকে একটি গলার চেইন, একটি বেঙ্গল বালা, একটি আংটি, দুইটি চুড়ি ও দুই জোড়া কানের দুল উদ্ধার করা হয়।

উল্লেখ্য, চুরি হওয়া মোট নয় ভরি আট আনা স্বর্ণালংকারের মধ্যে অধিকাংশই উদ্ধার হয়েছে এবং বাকি স্বর্ণালংকার উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেফতারকৃতরা চোর-চক্রের সক্রিয় সদস্য বলে প্রাথমিক তদন্তে জানা যায়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং