
ঢাকা, ২৪ ফেব্রুয়ারি ২০২৬ রাজধানীর পল্টন থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ২০ জনকে গ্রেফতার করেছে পল্টন থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- ১। নাঈম ইসলাম রাফি (২১ ) ২। মোঃ দেলোয়ার বেপারী (৫৬) ৩। রাকিব হাসান (২০) ৪। মোঃ সৌরভ (১৮) ৫। মোঃ জালাল মিয়া (৪৩) ৬। বিজয় (১৮) ৭। মোঃ আলমগীর হোসেন (৫০) ৮। মো. মাসুদ (৩৫) ৯। মো. মিলন ( ২১) ১০। মো. রুবেল ( ১৮) ১১। মো. শাহ আলম ( ৩৬) ১২। মো. মেহেদী হাসান ( ৩০) ১৩। মো. শাহীন (৫০) ১৪। মো. সোহেল ( ২৭) ১৫। মো. আলী হোসেন ( ৩৫) ১৬। মো. শহিদুল (৩০) ১৭। মো. স্বাধীন ( ২০) ১৮। মো. সেলিম ( ২৬) ১৯। চাদনী ( ২০) ও ২০। ফাতেমা বেগম (১৯) ।
পল্টন থানা পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) পল্টন থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ২০ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।