সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন

অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় ছয়জনকে গ্রেফতার করেছে ডিএমপি

  • Update Time : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৭০ Time View

ঢাকা, ৮ ফেব্রুয়ারি ২০২৬

রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় অভিযান পরিচালনা করে ছয়জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর, বাড্ডা, বংশাল, ভাষানটেক ও ভাটারা থানা পুলিশ। এর মধ্যে মোহাম্মদপুর থানা একজন, বাড্ডা থানা একজন, বংশাল থানা একজন, ভাষানটেক থানা দুইজন ও ভাটারা থানা একজনকে গ্রেফতার করেছে।

মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, শনিবার (৭ ফেব্রুয়ারি) মোহাম্মদপুর থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে একজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতের নাম- ১। মোঃ জহিরুল ইসলাম জহির (৪৪)। এ সময় তার হেফাজত থেকে দুইটি পিস্তল, দুইটি ম্যাগাজিন ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

অপরদিকে বাড্ডা থানা সূত্রে জানা যায়, শনিবার (৭ ফেব্রুয়ারি) বাড্ডা থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে একজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতের নাম- ১। মেহেদী হাসান দীপু ওরফে দীপু (৪০)। এ সময় তার হেফাজত থেকে রিভলভার তিনটি, পিস্তল, নয়টি, রাইফেল একটি, একনলা এয়ারগান একটি, দুই নলা এয়ারগান একটি, দশটি গুলিভর্তি ম্যাগাজিন ও ৭৪ রাউন্ড গুলি, দুইটি খালি ম্যাগাজিন, বিভিন্ন বোরের ৩০ রাউন্ড তাজা কার্তুজ, ০.২২ বোরের ২০৯ রাউন্ড গুলি, ৭.৬৫ এম এম ১১০ রাউন্ড গুলি, ৯ এমএম এক রাউন্ড গুলি, দুইটি ওয়াকিটকি ও অতিরিক্ত ব্যাটারি একটি, একটি বাইনোকুলার, একটি ল্যাপটপ, তিনটি চাইনিজ কুড়াল, দুইটি মোবাইল ফোন ও একটি ছুরি উদ্ধার করা হয়েছে।

এছাড়া বংশাল থানা সূত্রে জানা যায়, শনিবার (৭ ফেব্রুয়ারি) বংশাল থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে একজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতের নাম- ১। মোঃ সোহেল (৩০)।

ভাষানটেক থানা সূত্রে জানা যায়, শনিবার (৭ ফেব্রুয়ারি) ভাষানটেক থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে দুইজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো- ১। মোছাঃ সাথী আক্তার (৩৫) ও ২। মোঃ সাজ্জাদ হোসেন (১৯)।

ভাটারা থানা সূত্রে জানা যায়, শনিবার (৭ ফেব্রুয়ারি) ভাটারা থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে একজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতের নাম- ১। শামসু (৪০)।

গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews