সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন

৩০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)

  • Update Time : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩১৭ Time View

ঢাকা, ০২ ফেব্রুয়ারী ২০২৬

রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা হতে ৩ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি-গুলশান বিভাগ। গ্রেফতারকৃতের নাম – আবদুর রহিম (৩৯)।

সোমবার (২ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১২:৪৫ ঘটিকায় ঢাকার উত্তরা পশ্চিম থানাধীন আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

ডিবি-গুলশান বিভাগ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে ডিবি-গুলশান বিভাগের একটি চৌকস টিম উত্তরা পশ্চিম থানাধীন আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকার শাহ ফতেহ আলী বাস কাউন্টারের সামনে অভিযান পরিচালনা করে আবদুর রহিমকে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত হতে ৩ হাজার পিস ইয়াবা ও মাদককাজে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেফতারকৃতের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

ডিবি-গুলশান বিভাগ সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত আবদুর রহিম মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। সে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন এলাকা হতে ইয়াবা সংগ্রহ করে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় বিক্রি করে মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।

গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews