সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মহম্মদপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে মানবিক সহায়তা, প্রয়োজনের সময় মানুষের পাশে থাকার আহ্বান জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদকে গ্রেফতার করেছে ডিবি বিপুল পরিমাণ জাল টাকা উদ্ধারসহ চারজনকে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯৮৮ মামলা ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ১২ ঘণ্টার মধ্যে চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদঘাটসহ চারজনকে গ্রেফতার করেছে সূত্রাপুর থানা পুলিশ পরিবহন শ্রমিকদের স্বাস্থ্যসেবায় ডিএমপির ‘পাক্ষিক হেলথ ক্যাম্প’ অনুষ্ঠিত ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৩৯১৮ মামলা ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জন গ্রেফতার

নওগাঁয় ডাম্প ট্রাকের চাপায় ৫ আদিবাসী কৃষক নিহত

  • Update Time : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৪৬ Time View

নওগাঁর মহাদেবপুরে ড্রাম্প ট্রাকের চাপায় পাঁচ আদিবাসী কৃষক নিহত হয়েছেন। আজ শনিবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার মহাদেবপুর-পত্নীতলা আঞ্চলিক সড়কের শিবপুর পাঠকাঠি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, উপজেলার এনায়েতপুর ইউনিয়নের নূরপূর এলাকার বীরেন পাহান, উজ্জল পাহান, বিপুল পাহান, সঞ্জু উড়াও  এবং বিপ্লব বাহান। 

থানা পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, ভোরে নিজেদের জমিতে উৎপাদিত হলুদ বিক্রির উদ্যোশে নূরপূর থেকে ব্যাটারী চালিত ভ্যান যোগে মহাদেবপুর হাটের উদ্দেশ্যে যাচ্ছিলেন পাঁচ আদিবাসী কৃষক। পথে ভ্যানটি মহাদেবপুর-পত্নীতলা আঞ্চলিক সড়কের পাঠকাঠি এলাকায় পৌঁছালে দ্রুত গতিতে আসা একটি ডাম্প ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে তাদের চাপা দেয়। পরে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে নিহত অবস্থায় চার জন এবং আশঙ্কাজনক অবস্থায় একজনকে  উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ফায়ার সার্ভিসের কর্মীরা ভর্তি করায়।

মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ইমরুল কায়েস বলেন, ফায়ার সার্ফিস দুই দফায় পাঁচ জনকে উদ্ধার করে হাসপাতালে এনেছিলো। তাদের মধ্যে ৪ জন আগেই মারা গেছেন। বাকী একজনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পর তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দুর্ঘটনার পর ঘাতক ডাম্প ট্রাকটি সড়কের পাশের খালে ফেলে রেখে চালক ও হেলপার পালিয়ে গেছে। এবিষয়ে আইনগত ব্যবস্থ্যা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews