সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন

দুইটি অবৈধ বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ২১ রাউন্ড গুলিসহ একজন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)

  • Update Time : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ৩৮৭ Time View

ঢাকা, ২২ জানুয়ারি ২০২৬
রাজধানীর শ্যামপুর থানা এলাকা হতে দুইটি অবৈধ বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ২১ রাউন্ড গুলিসহ একজন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি- লালবাগ বিভাগ। গ্রেফতারকৃতের নাম- মোঃ আজগর আলী ওরফে ভোলা (৫৫)।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর আনুমানিক ১:৪০ ঘটিকায় শ্যামপুর থানাধীন পশ্চিম ধোলাইপাড় এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

ডিবি-লালবাগ বিভাগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১:০৫ ঘটিকায় ডিবি-লালবাগ বিভাগের একটি অভিযানিক টিম ঢাকা মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে শ্যামপুর থানাধীন ঢাকা-মাওয়া মহাসড়কের ধোলাইপাড় গোল চত্বর হয়ে একটি যাত্রীবাহী বাসে অস্ত্রধারী এক ব্যক্তি ঢাকা মহানগর এলাকায় প্রবেশ করবে। এমন তথ্যের ভিত্তিতে দুপুর আনুমানিক ১:৪০ ঘটিকায় ডিবি পুলিশের টিমটি উক্ত স্থানে অবস্থান নেয়। এক পর্যায়ে যাত্রীবাহী বাসটি ঘটনাস্থলে পৌঁছালে সংকেত দিয়ে বাসটি থামিয়ে বাসটির ভেতরে তল্লাশিকালে যাত্রী মোঃ আজগর আলী ওরফে ভোলা (৫৫) এর দেহ তল্লাশি করে দুইটি অবৈধ বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ২১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতের বিরুদ্ধে ডিএমপির খিলগাঁও থানায় একটি অস্ত্র আইনে ও ঢাকার সাভার থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews