1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
খিলক্ষেতে নতুন পুলিশ ফাঁড়ি ভবন উদ্বোধন করলেন আইজিপি মিরপুর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৩৩ জন গ্রেফতার তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৮ জন গ্রেফতার ডেপুটি স্পীকারের সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সাক্ষাৎ ডেপুটি স্পীকারের সঙ্গে ইউনিসেফ প্রতিনিধিদলের সাক্ষাৎ ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় (বাজেট) অধিবেশন শুরু ০৭ জুন দেশবন্ধু এগ্রোফিডের চেয়ারম্যানের বার্তা: খামারি ও ডিলারদের উন্নয়নে অঙ্গীকার তিনজন চাঁদাবাজ ও মাদক কারবারিকে গ্রেফতার করেছে সিটিটিসি মিরপুর বিভাগের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫৩ জন গ্রেফতার আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার

ভাটারা থানার গ্যারেজ থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারসহ আন্তঃজেলা চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে ভাটারা থানা পুলিশ

নিজস্ব প্রতিনিধি:
  • Update Time : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ১৪৬ Time View

ঢাকা, ২০ জানুয়ারি ২০২৬

রাজধানীর ভাটারা থানার গ্যারেজ থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারসহ আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ভাটারা থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো-১। ইব্রাহিম (২৮) ২। রহমতুল্লাহ (২২) ও গ্রেফতারকৃত অন্য দুইজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় নাম প্রকাশ করা হলো না।

ভাটারা থানা সূত্রে জানা যায়, শনিবার (১০ জানুয়ারি) ভাটারা থানার গ্যারেজ হতে একটি মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় ভাটারা থানায় একটি চুরির মামলা রুজু করা হয়। থানা পুলিশ মামলাটি তদন্তকালে সিসিটিভি বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় চুরির ঘটনায় জড়িতদের অবস্থান সনাক্ত করে। পরবর্তীতে আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর আনুমানিক ১২:৩০ ঘটিকায় ব্রাহ্মণবাড়ীয়া জেলার বাঞ্চারামপুর মরিচাকান্দি ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতরা আন্তঃজেলা চোরাই মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। তারা এ ধরনের অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং