1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১১১৪ মামলা বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২১ জনকে গ্রেফতার করেছে শাহজাহানপুর থানা পুলিশ তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৫৪ জন গ্রেফতার ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে – ডেপুটি স্পীকার তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৭ জন গ্রেফতার জাজিরায় পৃথক অভিযানে ৬৬ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আট বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির মামলা-২৭৬৭ মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার

পত্নীতলা ব্যাটালিয়নের ৫৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মোঃ রুহেল আহম্মেদ,স্টাফ রিপোর্টার
  • Update Time : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ২৬৮ Time View

যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর ৫৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ব্যাটালিয়ন সদরে এক বিশেষ প্রীতিভোজ ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ব্যাটালিয়নের ৫৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত প্রীতিভোজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সেক্টর সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্নেল সৈয়দ কামাল হোসেন, পিএসসি। অধিনায়ক, পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)। রাজশাহী সেক্টরের অধীনস্থ বিভিন্ন ইউনিটের অধিনায়কবৃন্দ। পুলিশ সুপার, নওগাঁ। সংশ্লিষ্ট উপজেলাসমূহের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ।

১৯৬৭ সালের ৮ জানুয়ারি চট্টগ্রামের ডবলমুরিং-এ তৎকালীন ইপিআর-এর ১৪তম উইং হিসেবে এই ব্যাটালিয়নটি প্রতিষ্ঠা লাভ করে। ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে এই ব্যাটালিয়নের ৩৫ জন সদস্য এবং ১৯৮৪ সালে পার্বত্য চট্টগ্রামের মারিশ্যায় শান্তিবাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে ২ জনসহ মোট ৩৭ জন সদস্য শাহাদাৎ বরণ করেন। প্রতিষ্ঠার পর থেকেই এই ব্যাটালিয়ন সীমান্ত রক্ষা ও দেশমাতৃকার সেবায় সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করে আসছে।

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গত ৮ জানুয়ারি ২০২৬ তারিখে মিলাদ মাহফিল, দোয়া, কোয়ার্টার গার্ডে পতাকা উত্তোলন এবং অধিনায়কের বিশেষ দরবার অনুষ্ঠিত হয়। আজ ১৫ জানুয়ারি প্রীতিভোজের পাশাপাশি বিকেলে সমাপনী কর্মসূচি হিসেবে একটি আনন্দদায়ক ‘প্রীতি ভলিবল’ খেলার আয়োজন করা হয়। অত্যন্ত আনন্দঘন ও সুশৃঙ্খল পরিবেশের মধ্য দিয়ে দিবসটির সকল কর্মসূচি সম্পন্ন হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং