1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১১১৪ মামলা বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২১ জনকে গ্রেফতার করেছে শাহজাহানপুর থানা পুলিশ তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৫৪ জন গ্রেফতার ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে – ডেপুটি স্পীকার তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৭ জন গ্রেফতার জাজিরায় পৃথক অভিযানে ৬৬ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আট বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির মামলা-২৭৬৭ মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার

১২ কেজি ১৯০ গ্রাম গাঁজা ও নগদ অর্থসহ দুইজনকে গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ

স্টাফ রিপোর্টার:
  • Update Time : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ২১৫ Time View

রাজধানীর পল্লবী থানা এলাকায় ১২ কেজি ১৯০ গ্রাম গাঁজা ও মাদকদ্রব্য বিক্রয়ের নগদ ৫২ হাজার ৮২০ টাকাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পল্লবী থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- ১। মর্জিনা বেগম (৫০) ও ২। ইয়াসমিন আক্তার শান্তা (৩২)।

বুধবার (১৪ জানুয়ারি) ভোর আনুমানিক ৪:৪৫ টায় পল্লবী থানাধীন কালশী এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

পল্লবী থানা সূত্রে জানা যায়, বুধবার ভোরে পল্লবী থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে পল্লবী থানাধীন কালশী এলাকার বালুর মাঠ বস্তিতে কতিপয় মাদক কারবারি গাঁজা বিক্রয়ের জন্য অবস্থান করছে মর্মে জানতে পারে। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে ১২ কেজি ১৯০ গ্রাম গাঁজা ও মাদকদ্রব্য বিক্রয়ের নগদ ৫২ হাজার ৮২০ টাকাসহ মর্জিনা ও ইয়াসমিনকে গ্রেফতার করা হয়। এ সংক্রান্তে গ্রেফতারকৃতের বিরুদ্ধে পল্লবী থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসায় জানা যায়, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক কারবারির সদস্য। তারা দেশের বিভিন্ন স্থান হতে মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানীর পল্লবী এলাকায় বিক্রি করতো মর্মে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং