1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৩৩৮ মামলা রমজান ও ঈদ নিরাপত্তায় মোহাম্মদপুর-আদাবরে সাঁড়াশি অভিযান: গ্রেফতার ৯৫ জন রমনায় স্কুলছাত্র অপহরণ : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে দ্রুত উদ্ধার, গ্রেফতার ৪ ছয়টি ব্যাটারিচালিত অটো রিকশাসহ চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ উত্তরা পূর্ব থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত আট জন গ্রেফতার মহম্মদপুরে সংস্কৃতি মন্ত্রীকে প্রেসক্লাবের বর্ণাঢ্য সংবর্ধনা ফরিদপুরে আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ১২ সদস্য গ্রেপ্তার; ১৮টি যান উদ্ধার উত্তরা পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২২ জন গ্রেফতার ২০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪৬০ মামলা

নওগাঁর পত্নীতলায় ১১ কোটি টাকার দুষ্প্রাপ্য কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

মোঃ রুহেল আহম্মেদ, স্টাফ রিপোর্টার:
  • Update Time : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ২৭৯ Time View

নওগাঁর পত্নীতলায় সীমান্ত এলাকা থেকে প্রায় ১১ কোটি টাকারও বেশি মূল্যের একটি দুষ্প্রাপ্য কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) সূত্র জানায়,রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ব্যাটালিয়নের অধীনস্থ খঞ্জনপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ উদ্ধার অভিযান চালানো হয়। সীমান্ত পিলার ২৫১ এমপি থেকে প্রায় দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে খঞ্জনপুর ঈদগাহ মাদ্রাসা মোড় এলাকায় আমবাগানের পাশে চোরাকারবারিরা একটি কষ্টি পাথরের মূর্তি বিক্রির চেষ্টা করছে—এমন সংবাদের ভিত্তিতে বিজিবি বিশেষ টহল পরিচালনা করে।

বিজিবির ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মো. হাচানুর রহমানের নেতৃত্বে আট সদস্যের একটি টহলদল ক্রেতা সেজে সেখানে গেলে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মূর্তিটি ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ২২ কেজি ৩০০ গ্রাম ওজনের কষ্টি পাথরের মূর্তিটি উদ্ধার করা হয়।

ব্যাটালিয়ন সূত্র জানায়, অধিনায়কের নির্দেশনায় অভিজ্ঞ স্বর্ণকার ও জুয়েলারি সংশ্লিষ্ট কর্মকারদের মাধ্যমে নাইট্রিক এসিড ও স্বর্ণ পরীক্ষার মাধ্যমে যাচাই করে মূর্তিটিকে অত্যন্ত উচ্চমানের কষ্টি পাথরের তৈরি বলে নিশ্চিত করা হয়। জুয়েলারি সমিতির অভিজ্ঞ কর্মকারদের মতে, উদ্ধারকৃত মূর্তিটির বাজারমূল্য ১১ কোটি টাকারও বেশি।

এ ছাড়া আজ ১২ জানুয়ারি নওগাঁর পাহাড়পুর প্রত্নতাত্ত্বিক জাদুঘরের কাস্টোডিয়ান কার্যালয়ের প্রতিনিধিরা মূর্তিটি পরিদর্শন করেন। তাঁদের প্রাথমিক মতামত অনুযায়ী, এটি ১১ থেকে ১২ শতকের মধ্যে নির্মিত একটি অত্যন্ত প্রাচীন ও দুষ্প্রাপ্য কষ্টি পাথরের মূর্তি।

পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আব্দুল্লাহ আল মামুন, পিএসসি বলেন, নওগাঁ ও জয়পুরহাট সীমান্তবর্তী এলাকায় দেশের প্রত্নতাত্ত্বিক ও অমূল্য সম্পদের অবৈধ পাচার, সীমান্ত অপরাধ এবং আইনশৃঙ্খলা বিরোধী কার্যক্রম প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং