1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বিরোধীদলীয় নেতার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সাক্ষাৎ স্পীকারের সাথে ইন্টারন‌্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (IRI) এর বাংলাদেশের আবাসিক প্রোগাম ডিরেক্টর এর সৌজন‌্য সাক্ষাৎঃ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২২০১ মামলা পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত পূর্ব শত্রুতার জের ধরে কামরাঙ্গীরচরে যুবক খুন; ঘটনার চার ঘন্টার মধ্যে দুই ঘাতককে গ্রেফতার করেছে ডিএমপি তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৭৭ জন গ্রেফতার ডিএমপির লালবাগ বিভাগ ও ভোক্তা অধিকারের যৌথ অভিযানে ১৯ বস্তা ভেজাল হলুদ গুড়া জব্দ; এক লক্ষ সত্তর হাজার টাকা জরিমানা আদায় পুলিশের ছিনতাই বিরোধী অভিযানে ছিনতাইকারী গুলিবিদ্ধ, আহত ওসিসহ দুই পুলিশ সদস্য মহম্মদপুরে বরকতিয়া এস এ আর দাখিল মাদ্রাসা পরিচালনা পর্ষদের সাধারণ সভা অনুষ্ঠিত কুনমিং-চট্টগ্রাম সরাসরি সড়ক যোগাযোগ ও তিস্তা ব‍্যারেজ নির্মানে বিনিয়োগ সহ স্বাস্থ্য, শিক্ষা,পর্যটন, অবকাঠামো, কৃষি উন্নয়নে চীনা বিনিয়োগ ও সহযোগিতা বৃদ্ধির আহ্বান ডেপুটি স্পীকারের

মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির নামে দুই কোটি টাকা আত্মসাৎ: মুলহোতাকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ

স্টাফ রিপোর্টার:
  • Update Time : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ১৬৩ Time View

ঢাকা, ১১ জানুয়ারি ২০২৬

প্রতি লাখ টাকায় মাসে ২-৩ হাজার টাকা লভ্যাংশের মিষ্টি প্রতিশ্রুতি দিয়ে ‘ক্যালিক্স মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃ’ নামের সমিতির মাধ্যমে প্রায় ২ কোটি টাকা হাতিয়ে নিয়েছিল একটি প্রতারক চক্র। সেই চক্রের মূল হোতা, একাধিক মামলার এজাহারনামীয় আসামি মো. আক্তারুল ইসলাম বিল্লাল (৪০)কে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ।

শনিবার (১০ জানুয়ারি ২০২৬) দুপুর আনুমানিক ০১.৩০ ঘটিকার সময় পাবনা জেলার আমিনপুর থানাধীন কাশিনাথপুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

মুগদা থানা পুলিশ সূত্রে জানা যায়, মুগদা থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে চাঞ্চল্যকর অর্থ আত্মসাৎ মামলার মূল অভিযুক্ত আক্তারুলকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আক্তারুল ও তার স্ত্রী নার্গিস ক্যালিক্স মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃ নামের সমিতির মাধ্যমে সাধারণ জনগণের কাছ থেকে প্রায় ২ কোটি টাকা আত্মসাৎ করে। আক্তারুল ইসলাম বিল্লাল ও তার স্ত্রী নার্গিসের নেতৃত্বে এই সমিতি সাধারণ মানুষের কাছ থেকে জমা নিয়ে উচ্চ সুদে ক্ষুদ্র ব্যবসায়ীদের ঋণ দিত। কিন্তু প্রতিশ্রুত লভ্যাংশ আর ফেরত দিত না।

মুগদা থানা সূত্রে আরও জানা যায়, রুজু হওয়া এ ধরনের প্রতারণা ও অর্থ আত্মসাৎ মামলাসমূহের তদন্ত অব্যাহত রয়েছে এবং অন্য পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

গ্রেফতারকৃত আক্তারুল এর বিরুদ্ধে ডিএমপির মুগদা থানায় তিনটি প্রতারণার মামলা রুজু আছে মর্মে প্রাথমিক তদন্তে জানা যায়।

ডিএমপি সাধারণ জনগণের জানমাল নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা দ্রুত ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং