1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বিরোধীদলীয় নেতার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সাক্ষাৎ স্পীকারের সাথে ইন্টারন‌্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (IRI) এর বাংলাদেশের আবাসিক প্রোগাম ডিরেক্টর এর সৌজন‌্য সাক্ষাৎঃ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২২০১ মামলা পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত পূর্ব শত্রুতার জের ধরে কামরাঙ্গীরচরে যুবক খুন; ঘটনার চার ঘন্টার মধ্যে দুই ঘাতককে গ্রেফতার করেছে ডিএমপি তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৭৭ জন গ্রেফতার ডিএমপির লালবাগ বিভাগ ও ভোক্তা অধিকারের যৌথ অভিযানে ১৯ বস্তা ভেজাল হলুদ গুড়া জব্দ; এক লক্ষ সত্তর হাজার টাকা জরিমানা আদায় পুলিশের ছিনতাই বিরোধী অভিযানে ছিনতাইকারী গুলিবিদ্ধ, আহত ওসিসহ দুই পুলিশ সদস্য মহম্মদপুরে বরকতিয়া এস এ আর দাখিল মাদ্রাসা পরিচালনা পর্ষদের সাধারণ সভা অনুষ্ঠিত কুনমিং-চট্টগ্রাম সরাসরি সড়ক যোগাযোগ ও তিস্তা ব‍্যারেজ নির্মানে বিনিয়োগ সহ স্বাস্থ্য, শিক্ষা,পর্যটন, অবকাঠামো, কৃষি উন্নয়নে চীনা বিনিয়োগ ও সহযোগিতা বৃদ্ধির আহ্বান ডেপুটি স্পীকারের

নওগাঁর ধামইরহাটে ছয়টি ভারতীয় মহিষ আটক

মোঃ রুহেল আহম্মেদ, স্টাফ রিপোর্টার:
  • Update Time : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ৪৮৬ Time View

নওগাঁর ধামইরহাট সীমান্তে অভিযান চালিয়ে ০৬টি ভারতীয় মহিষসহ ০৪ জন চোরাকারবারীকে আটক করেছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)।

রবিবার (০৪ জানুয়ারি) বস্তাবর বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ এরশাদ আলীর নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৬৩/৪-এস এলাকা থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার বিহারীনগর এলাকায় অভিযান পরিচালনা করে।

এসময় ০৬টি ভারতীয় মহিষ, ০১টি ইঞ্জিনচালিত ভটভটি গাড়ি ও ০৪টি মোবাইল ফোনসহ ০৪ জন চোরাকারবারীকে আটক করা হয়। আটককৃতরা হলেন মোঃ রাশেদুল ইসলাম (২৬), মোঃ জহুরুল ইসলাম (৪০), মোঃ হুমায়ুন কবির (৩৮) ও মোঃ তরিকুল ইসলাম (৩৫)। তারা সবাই ধামইরহাট উপজেলার বাসিন্দা।

আটককৃত চোরাকারবারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। গবাদিপশুসহ জব্দকৃত মালামাল মামলা দায়ের পূর্বক ধামইরহাট থানা পুলিশের নিকট হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ২২ লাখ ২৩ হাজার ৪০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

এ বিষয়ে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আব্দুল্লাহ আল মামুন জানান, ধামইরহাট সীমান্ত এলাকায় ভারতীয় মহিষ পাচারের গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৬টি মহিষসহ চোরাকারবারীদের আটক করা সম্ভব হয়েছে। নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে গরু ও মহিষ পাচার, মাদক চোরাচালান, অবৈধ সীমান্ত পারাপারসহ সকল ধরনের অপরাধ প্রতিরোধে বিজিবির সর্বাত্মক অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এই অভিযান আরও জোরদার করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং