1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১১১৪ মামলা বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২১ জনকে গ্রেফতার করেছে শাহজাহানপুর থানা পুলিশ তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৫৪ জন গ্রেফতার ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে – ডেপুটি স্পীকার তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৭ জন গ্রেফতার জাজিরায় পৃথক অভিযানে ৬৬ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আট বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির মামলা-২৭৬৭ মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার

ধামইরহাটে ১৫ কোটি টাকা মুুল্যে দুষ্প্রাপ্য কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

মোঃ রুহেল আহম্মেদ, স্টপ রিপোর্টার:
  • Update Time : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ৩৪৫ Time View

নওগাঁর ধামইরহাট উপজেলায় প্রায় ১৫ কোটি টাকা মূল্যের একটি দুষ্প্রাপ্য কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)।
১৪ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আব্দুল্লাহ আল মামুন, পিএসসি’ জানান, ২৩ ডিসেম্বর সন্ধায়া পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)র শিমুলতলী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার নলপুকুর বুড়োল দিঘীতে স্থানীয়রা দিঘী খননের সময় একটি দুষ্প্রাপ্য কষ্টি পাথরের মূর্তি দেখতে পেলে বিষয়টি বিজিবির সদস্যরা নিজস্বসূত্রে খবর পেয়ে শিমুলতলী বিওপি কমান্ডার সুবেদার মোঃ তহুরুল ইসলামের নেতৃত্বে ৬ সদস্যের একটি বিশেষ টহল দল স্থানীয় জনগণের সহযোগিতায় ওই পুকুর থেকে ২৭ দশমিক ৫৮০ কেজি মূর্তিটি উদ্ধার করে। পরবর্তীতে উদ্ধারকৃত মূর্তিটি স্বর্ণকার দ্বারা নাইট্রিক অ্যাসিড ও স্বর্ণ পরীক্ষার মাধ্যমে যাচাই করা হয়। পরীক্ষায় এটি অত্যন্ত উচ্চমানের দুষ্প্রাপ্য কষ্টি পাথরের মূর্তি বলে প্রতীয়মান হয় এবং জুয়েলারি অভিজ্ঞদের মতে উদ্ধারকৃত মূর্তিটির মূল্য প্রায় ১৫ কোটি টাকারও বেশি।
পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আব্দুল্লাহ আল মামুন পিএসসি আরও জানান, নওগাঁ ও জয়পুরহাট জেলার সীমান্তবর্তী দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ সীমান্ত পারাপার রোধ, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং আন্তঃসীমান্ত সকল অপরাধ দমনে বিজিবির সর্বাত্মক অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং