সোমবার, ২৯ জুন ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মহম্মদপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে মানবিক সহায়তা, প্রয়োজনের সময় মানুষের পাশে থাকার আহ্বান জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদকে গ্রেফতার করেছে ডিবি বিপুল পরিমাণ জাল টাকা উদ্ধারসহ চারজনকে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯৮৮ মামলা ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ১২ ঘণ্টার মধ্যে চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদঘাটসহ চারজনকে গ্রেফতার করেছে সূত্রাপুর থানা পুলিশ পরিবহন শ্রমিকদের স্বাস্থ্যসেবায় ডিএমপির ‘পাক্ষিক হেলথ ক্যাম্প’ অনুষ্ঠিত ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৩৯১৮ মামলা ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জন গ্রেফতার

খানবাহাদুর আহ্ছানউল্লার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনাসভা ও মিলাদ মাহফিল

  • Update Time : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ৪০৮ Time View

উপমহাদেশের প্রখ্যাত শিক্ষাবিদ, সমাজসংস্কারক ও সুফি চিন্তাবিদ হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.)-এঁর ১৫২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনাসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২১ ডিসেম্বর) বিকাল ৪টায় ঢাকা আহ্‌ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের উদ্যোগে মিরপুর-১ মাজার রোডে নগর মাতৃসদনের সেমিনার হলে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা আহ্‌ছানিয়া মিশনের সভাপতি অধ্যাপক ড. গোলাম রহমান। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা আহ্‌ছানিয়া মিশনের সহ-সভাপতি ডা. মোহাম্মাদ খলিলুল্লাহ এবং সহ-সভাপতি ড. এস. এম. খলিলুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা আহ্‌ছানিয়া মিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আবু তৈয়ব আবু আহমেদ। এসময় স্বাগত বক্তব্য রাখেন স্বাস্থ্য ও ওয়াশ সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ।

আলোচনা সভায় বক্তারা হজরত শাহ ছুফী খানবাহাদুর আহছানউল্লা (র.)-এঁর জীবন ও কর্মের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, তিনি ছিলেন একজন প্রখ্যাত সুফি সাধক, শিক্ষাবিদ, সমাজসংস্কারক ও মানবদরদি ব্যক্তিত্ব। ব্রিটিশ আমলে শিক্ষা বিস্তার, নৈতিকতা চর্চা এবং মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের কল্যাণে তিনি আজীবন কাজ করেছিলেন এবং সমাজে সত্য, ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। তাঁর আদর্শ ও কর্মধারা পরবর্তীকালে ১৯৩৫ সালে নলতা কেন্দ্রীয় আহ্‌ছানিয়া মিশন এবং ১৯৫৮ সালে ঢাকা আহ্‌ছানিয়া মিশনসহ দেশের বিভিন্ন স্থানে মিশন প্রতিষ্ঠার মাধ্যমে প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছিল। যা আজও শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

আলোচনা সভা শেষে তাঁর রূহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভা ও মিলাদ মাহফিলে মিশনের বিভিন্ন প্রকল্পের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews