সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন

২০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)

  • Update Time : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ৪৬৬ Time View

ঢাকা, ১৫ ডিসেম্বর ২০২৫

রাজধানীর শাহআলী এলাকা হতে ২ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি-গুলশান বিভাগ। গ্রেফতারকৃতের নাম- শেখ মহিউদ্দিন আজম ওরফে আজম (২৮)।

সোমবার (১৫ ডিসেম্বর ২০২৫) সকাল আনুমানিক ০৭:০৫ ঘটিকায় ঢাকার শাহআলী থানাধীন তুরাগ সিটি আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

ডিবি-গুলশান বিভাগ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে ডিবি-গুলশান বিভাগের একটি চৌকস টিম শাহআলী থানাধীন তুরাগ সিটি আবাসিক এলাকার তুরাগ জামে মসজিদের সামনে অভিযান পরিচালনা করে ২০০০ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত হতে মাদককাজে ব্যবহৃত দুইটি মোবাইলফোন জব্দ করা হয়।

ডিবি সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত শেখ মহিউদ্দিন আজম একটি সংঘবদ্ধ মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। সে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন এলাকা হতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করতো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews