1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২১ জনকে গ্রেফতার করেছে শাহজাহানপুর থানা পুলিশ মোহাম্মদপুরে ছিনতাইয়ের ঘটনায় দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে-সিটিটিসি ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১১১৪ মামলা বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২১ জনকে গ্রেফতার করেছে শাহজাহানপুর থানা পুলিশ তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৫৪ জন গ্রেফতার ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে – ডেপুটি স্পীকার তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৭ জন গ্রেফতার জাজিরায় পৃথক অভিযানে ৬৬ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আট বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ

মাগুরায় নববিবাহিত করিমের রহস্যজনক মৃত্যু: এলাকায় চাঞ্চল্য

তরিকুল ইসলাম, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি :
  • Update Time : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ২৬৬ Time View

মাগুরার মহম্মদপুর উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামে করিম মোল্লা (২২) নামে এক নববিবাহিত যুবকের রহস্যজনক মৃত্যু ঘটেছে। এক সপ্তাহ আগে বিয়ে করা করিম শনিবার রাতে স্ত্রীকে নিয়ে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন বলে পরিবার সূত্রে জানা গেছে।

আজ রবিবার (৩০ নভেম্বর) ভোরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে স্বজনরা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক করিমকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল সূত্র জানায়, করিমের নাক দিয়ে রক্ত পড়ছিল এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

নিহত করিমের মা অভিযোগ করে বলেন, “আমার ধারনা—নতুন বৌ আমার ছেলেকে বালিশ চাপা দিয়ে খুন করছে।”

অন্যদিকে করিমের স্ত্রী আকলিমা বেগম দাবি করেন, “স্বামী সহবাসের জন্য জোরাজুরি করলে আমি অসুস্থ থাকায় তাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে ঘুমিয়ে পড়ি। সকালে ডেকে কোনো সাড়া না পেয়ে শ্বাশুরীকে খবর দিই।”

স্বজনরাও মৃত্যুর সঠিক কারণ পরিষ্কারভাবে জানাতে পারেননি।

মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ বলেন, “পরিবারের অভিযোগের ভিত্তিতে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। সুরতহাল রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।”

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়দের মধ্যে প্রশ্ন—এটা কি স্বাভাবিক মৃত্যু, নাকি পরিকল্পিত খুন?

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং