সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন

চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে আনা কসমেটিকস ও দেশে তৈরি ভেজাল কসমেটিকস উদ্ধারসহ এ চক্রের একজনকে গ্রেফতার করেছে চকবাজার মডেল থানা পুলিশ

  • Update Time : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ১৫১ Time View

ঢাকা, ১১ নভেম্বর ২০২৫

পাকিস্তান হতে চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে দেশের বাজারে অবৈধভাবে বিক্রয়ের উদ্দেশে আনা বিভিন্ন পাকিস্তানি স্কিনকেয়ার কসমেটিকস সামগ্রী ও দেশে তৈরি ভেজালযুক্ত কসমেটিকস উদ্ধারসহ চোরাচালান চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের চকবাজার মডেল থানা পুলিশ।

গ্রেফতারকৃতের নাম- ১। মোঃ ইসতিয়াক হোসেন (৩৬)। রবিবার (০৯ নভেম্বর ২০২৫) রাত আনুমানিক ০৯:৩৫ ঘটিকায় চকবাজার থানাধীন মুকিমকাটারা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

চকবাজার মডেল থানা সূত্রে জানা যায়, রবিবার রাতে চকবাজার মডেল থানার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে চকবাজার মডেল থানাধীন মুকিমকাটারা এলাকার একটি বাসায় কতিপয় ব্যক্তি চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে আনা কসমেটিকস ও দেশে তৈরি ভেজাল কসমেটিকস উৎপাদনসহ বিক্রয় করছে। এমন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের উক্ত টিম সেখানে অভিযান পরিচালনা করে ইসতিয়াক হোসেনকে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত হতে ১৬ লক্ষ ৪২ হাজার ৬০০ টাকা মূল্যের ২ হাজার ৮৬৪ পিস বিভিন্ন ব্র্যান্ডের স্কিনকেয়ার সামগ্রী উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে চকবাজার মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়।

গ্রেফতারকৃত ইসতিয়াক হোসেন দীর্ঘদিন ধরে চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে আনা কসমেটিকস ও দেশে তৈরি ভেজাল কসমেটিকস উৎপাদনসহ বিক্রয় করতো মর্মে জানা যায়। গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews