1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২১ জনকে গ্রেফতার করেছে শাহজাহানপুর থানা পুলিশ মোহাম্মদপুরে ছিনতাইয়ের ঘটনায় দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে-সিটিটিসি ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১১১৪ মামলা বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২১ জনকে গ্রেফতার করেছে শাহজাহানপুর থানা পুলিশ তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৫৪ জন গ্রেফতার ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে – ডেপুটি স্পীকার তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৭ জন গ্রেফতার জাজিরায় পৃথক অভিযানে ৬৬ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আট বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ০৪ (চার) নেতাকর্মী গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)

নিজস্ব প্রতিনিধি:
  • Update Time : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ১৫৫ Time View

ঢাকা, ০৬ নভেম্বর ২০২৫

গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ ঢাকা জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ০৪ (চার) নেতাকর্মী গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃতরা হলো- ১। ঢাকা জেলার সাভার উপজেলার ছাত্রলীগের সক্রিয় নেতা সোহানুর রহমান সোহান (২১) ২। ভাটারা থানা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু সাঈদ ওরফে পারভেজ ওরফে জহিরুল ইসলাম (৩৮) ৩। কামরাঙ্গীরচর থানার ৫৭নংওয়ার্ড যুবলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ রুহুল আমিন (২৮) ও ৪। কবি নজরুল সরকারী কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী আতিকুর রহমান (৫০)।

ডিবি সূত্রে জানা যায়, বুধবার (৫ নভেম্বর ২০২৫) রাত আনুমানিক ০৮:০৫ ঘটিকায় ডিবি-উত্তরা বিভাগ ঢাকা জেলার সাভার থানাধীন আলমনগর এলাকায় অভিযান পরিচালনা করে সোহানুর রহমান সোহানকে গ্রেফতার করে। একই দিন রাত আনুমানিক ০৭:৪৫ ঘটিকায় ভাটারা থানাধীন সোলমাইদ ছাপড়া মসজিদ এলাকা থেকে আবু সাঈদ ওরফে পারভেজ ওরফে জহিরুল ইসলামকে গ্রেফতার করে ডিবি-গুলশান বিভাগ।

অন্যদিকে বুধবার (৫ নভেম্বর ২০২৫) বিকাল আনুমানিক ০৩:৪০ ঘটিকায় ডিবি-লালবাগ বিভাগ বংশাল থানা এলাকা থেকে মোঃ রুহুল আমিনকে গ্রেফতার করে। একই দিন দুপুর আনুমানিক ০২:২০ ঘটিকায় যাত্রাবাড়ী থানাধীন এলাকা থেকে কাজী আতিকুর রহমানকে গ্রেফতার করে ডিবি-ওয়ারী বিভাগ।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং