সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ অপরাহ্ন

মোহাম্মদপুর থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জন গ্রেফতার

  • Update Time : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ১৪৯ Time View

ঢাকা, ৬ নভেম্বর ২০২৫ খ্রি.

রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৩ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো-১। সুমন (৩০) ২। মোঃ মুন্না (৩৬) ৩। মোঃ আনোয়ার (২৬) ৪। নান্টু কাইয়ুম (৩৫) ৫। মোঃ মান্নান (২৫) ৬। মোঃ টিপু ওরফে রাজ (২১) ৭। মোঃ আল আমিন (২০) ৮। মোঃ মশিউর রহমান (২১) ৯। মো: সিয়াম হোসেন (২০) ১০। মোঃ মান্নান (৫১) ১১। মোঃ সাজ্জাদ হোসেন (৪০) ১২। মোঃ সুরুজ (২৪) ও ১৩। মোঃ অনিক হাসান (২২)। গ্রেফতারকালে তাদের হেফাজত থেকে ৬৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

মোহাম্মদপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৫ নভেম্বর) মোহাম্মদপুর থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে নিয়মিত মামলার আসামি, চুরি, পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ১৩ জন কে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করে।

মোহাম্মদপুর থানা পুলিশ সূত্রে আরও জানা যায়, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews