সোমবার, ২৯ জুন ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
মহম্মদপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে মানবিক সহায়তা, প্রয়োজনের সময় মানুষের পাশে থাকার আহ্বান জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদকে গ্রেফতার করেছে ডিবি বিপুল পরিমাণ জাল টাকা উদ্ধারসহ চারজনকে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯৮৮ মামলা ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ১২ ঘণ্টার মধ্যে চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদঘাটসহ চারজনকে গ্রেফতার করেছে সূত্রাপুর থানা পুলিশ পরিবহন শ্রমিকদের স্বাস্থ্যসেবায় ডিএমপির ‘পাক্ষিক হেলথ ক্যাম্প’ অনুষ্ঠিত ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৩৯১৮ মামলা ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জন গ্রেফতার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ০৭ (সাত) নেতাকর্মী গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)

  • Update Time : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ১৫২ Time View

ঢাকা, ০৪ নভেম্বর ২০২৫

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ০৭ (সাত) নেতাকর্মী গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ।

গ্রেফতারকৃতরা হলো : ১। বরগুনা জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সিনিয়র সহ-সভাপতি সাহাবুদ্দিন সাবু (৫০) ২। পল্টন থানা আওয়ামী লীগের সহ-সভাপতি ইয়াছিন হাওলাদার ওরফে ইয়াছিন কোম্পানি (৫৭) ৩। ঢাকা মহানগর দক্ষিণ রমনা থানা যুবলীগের সহ-সভাপতি মোঃ বেলাল উদ্দিন রাজিব (৩৮) ৪। ছাত্রলীগের সক্রিয় সদস্য ফয়সাল খন্দকার (১৯) ৫। আওয়ামী লীগের সক্রিয় সদস্য ও একাধিক ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী মোঃ শামীম শেখ (৩২) ৬। টাঙ্গাইল জেলার ধানবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ আবু তালেব মুকুল (৪৬) ও ৭। যুবলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক তোফাজ্জল হোসেন তোফায়েল (৪৫)।

ডিবি সূত্রে জানা যায়, সোমবার (০৩ নভেম্বর ২০২৫) রাত আনুমানিক ১০:০০ ঘটিকায় ডিবি ওয়ারী বিভাগের একটি টিম তুরাগ থানার তেতুলতলা নয়ানগর এলাকায় অভিযান পরিচালনা করে সাহাবুদ্দিন সাবুকে গ্ৰেফতার করে। একই বিভাগের অন্য এক অভিযানে রাত আনুমানিক ১১:৩০ ঘটিকায় মোহাম্মদপুর থানা এলাকা থেকে ইয়াছিন হাওলাদারকে গ্রেফতার করা হয়। সোমবার বিকাল আনুমানিক ০৫:১০ ঘটিকায় ডিবি উত্তরা বিভাগের একটি টিম হাতিরঝিল থানা এলাকায় অভিযান পরিচালনা করে বেলাল উদ্দিন রাজিবকে গ্রেফতার করে। রাত আনুমানিক ১১:৩০ ঘটিকায় ডিবি লালবাগ বিভাগের লালবাগ জোনাল টিম যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান পরিচালনা করে ফয়সাল খন্দকারকে গ্রেফতার করে। সোমবার বিকাল আনুমানিক ০৪:৩০ ঘটিকায় ডিবি লালবাগ বিভাগের লালবাগ জোনাল টিম মিরপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ শামীম শেখকে গ্রেফতার করে।

অন্যদিকে মঙ্গলবার (০৪ নভেম্বর) সকাল আনুমানিক ০৮:০০ ঘটিকায় মোঃ আবু তালেব মুকুলকে ডিবি গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনাল টিম মিরপুর ১০ এলাকায় তার নিজ বাসা থেকে গ্রেফতার করে। একই তারিখ ভোর আনুমানিক ০৫:০০ ঘটিকায় বংশাল থানা এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি লালবাগ বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ীচুরি প্রতিরোধ টিম তোফাজ্জল হোসেনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত সাতজন সহ ঝটিকা মিছিলের আয়োজকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews