সোমবার, ২৯ জুন ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
মহম্মদপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে মানবিক সহায়তা, প্রয়োজনের সময় মানুষের পাশে থাকার আহ্বান জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদকে গ্রেফতার করেছে ডিবি বিপুল পরিমাণ জাল টাকা উদ্ধারসহ চারজনকে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯৮৮ মামলা ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ১২ ঘণ্টার মধ্যে চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদঘাটসহ চারজনকে গ্রেফতার করেছে সূত্রাপুর থানা পুলিশ পরিবহন শ্রমিকদের স্বাস্থ্যসেবায় ডিএমপির ‘পাক্ষিক হেলথ ক্যাম্প’ অনুষ্ঠিত ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৩৯১৮ মামলা ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জন গ্রেফতার

জাজিরার এসিল্যান্ডের সুনাম নষ্টের পায়াতারার অভিযোগ

  • Update Time : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ১১০ Time View

শরীয়তপুরের জাজিরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মেহেদী হাসানকে ঘিরে একটি উদ্দেশ্য প্রণোদিত মহলের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি ও সরকারি দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।

জানাগেছে, জাজিরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মেহেদী হাসান জানুয়ারী মাস থেকে সুনামের সঙ্গে জাজিরাবাসীকে সেবা দিয়ে আসছে। তিনি দায়িত্ব নেওয়ার পর জাজিরা উপজেলায় ভূমি অফিসে আমূল পরিবর্তন এসেছে। গ্রাহকরা সঠিক সময়ে সঠিক সেবা পাচ্ছে। এক্ষেত্রে তারা কোনো অতিরিক্ত ফি দিতে হচ্ছে না। পাশাপাশি কোনো ভোগান্তির শিকার হতে হচ্ছে না। সম্প্রতি
একটি কুচক্রীমহল এই কার্যক্রম দেখে ঈর্ষান্বিত হয়ে নানান মাধ্যমে জাজিরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মেহেদী হাসান এর নামে নানান মাধ্যমে নানান ধরনের অপপ্রচার ও কুৎসা রটাচ্ছে। তবে, এনিয়ে জনগণ তথা সেবাগ্রহিতাদের বিভ্রান্ত না হওয়ার জন্য আহবান জানিয়েছেন এই কর্মকর্তা। পাশাপাশি উপজেলা ভূমি কর্মকর্তার কার্যালয় সহ সকল ভূমি অফিসে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন।

স্থানীয় অনেকেই বলেন, জাজিরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মেহেদী হাসান আসার পর থেকে আমরা নিয়মিত সেবা পাচ্ছি। এসিল্যান্ড অফিস সহ কোনো ভূমি অফিসের পাশে দালালের দৌরাত্ম্য কমেছে।
আমরা সরকার নির্ধারিত মূল্যে সেবা পাচ্ছি। তবে সম্প্রতি একটি কুচক্রীমহল এতে ক্ষুদ্ধ হয়ে এই সৎ কর্মকর্তার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে।
তবে তারা সফল হবে না। জনগন ও সততা থাকলে কাউকে ক্ষতি করা যায় না।

জাজিরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মেহেদী হাসান বলেন, আমি সরকারি নিয়ম মেনেই কাজ করেছি। একটি কুচক্রীমহল এখানে নানান ভাবে জনগণকে প্রতারিত করতে না পেরে আমার সুনাম নষ্টের জন্য উঠে পড়ে লেগেছে। তবে তারা সফল হবে না।

শরীয়তপুরের জেলা প্রশাসক তাহসিনা বেগম বলেন, যদি দেখা যায় কেউ উদ্দেশ্য প্রণোদিতভাবে সরকারি কর্মকর্তার ভাবমূর্তি ক্ষুণ্ন করতে চাইছে, তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে প্রকৃত অনিয়ম থাকলেও আইন অনুযায়ী ব্যবস্থা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews